CTET-TET Environmental Studies and Pedagogy Questions and Answers | PART-1
Q1. নীচের কোন সমুদ্র আফ্রিকা থেকে ইউরোপকে পৃথক করেছে?
Ⓐ রেড সী
Ⓑ কৃষ্ণ সাগর
Ⓒ আরব সাগর
Ⓓ ভূমধ্য সাগর
🗹 Answer. Ⓓ ভূমধ্য সাগর
Q2. ওজোন দিবস' পালিত হয়?
Ⓐ 16 সেপ্টেম্বর
Ⓑ 7 ডিসেম্বর
Ⓒ 30 মার্চ
Ⓓ 22 এপ্রিল
🗹 Answer. Ⓐ 16 সেপ্টেম্বর
Q3. খাদ্যশৃঙ্খলে তৃণভোজীরা হয়?
Ⓐ প্রথম শ্রেণির খাদ্যোৎপাদক
Ⓑ প্রথম শ্রেণির খাদক
Ⓒ দ্বিতীয় শ্রেণির খাদক
Ⓓ খাদ্য নষ্টকারী জিনিস
🗹 Answer. Ⓑ প্রথম শ্রেণির খাদক
Q4. একটি জীবব্যবস্থায় উপাদানের চক্রকে বলা হয়?
Ⓐ রাসায়নিক চক্র
Ⓑ ভূত্বক চক্র
Ⓒ জীব-ভূ রাসায়নিক চক্র
Ⓓ ভূ-রাসায়নিক চক্র
🗹 Answer. Ⓒ জীব-ভূ রাসায়নিক চক্র
Q5. নীচের কোন জ্বালানি সবচেয়ে কম পরিবেশ দূষণ ঘটায়?
Ⓐ ডিজেল
Ⓑ পেট্রোল
Ⓒ হাইড্রোজেন
Ⓓ কয়লা
🗹 Answer. Ⓒ হাইড্রোজেন
Q6. একটি বিপন্ন বৃহৎ পণ্ডা দেখা যায়—
Ⓐ অস্ট্রেলিয়ায়
Ⓑ ভারতে
Ⓒ চিনে
Ⓓ ব্রাজিলে
🗹 Answer. Ⓒ চিনে
Q7. ভূপাল গ্যাস ট্র্যাজেডি ঘটে ছিল—
Ⓐ কোরো-ফুরোকার্বন গ্যাস নির্গমনের কারণে
Ⓑ কার্বন ডাই-অক্সাইড নির্গমনের কারণে
Ⓒ নাইট্রাস অক্সাইড নির্গমনের কারণে
Ⓓ মিথাইল অ্যাইসোসায়ানেট নির্গমনের কারণে
🗹 Answer. Ⓓ মিথাইল অ্যাইসোসায়ানেট নির্গমনের কারণে
Q8. খিস্ট জন্মজয়ন্তী কোন দেশে গ্রীষ্মকালে পালিত হয়?
Ⓐ জাপান
Ⓑ ভারতে
Ⓒ অস্ট্রেলিয়ায়
Ⓓ আমেরিকায়
🗹 Answer. Ⓒ অস্ট্রেলিয়ায়
Q9. গির বন্যপ্রাণী সংরক্ষিত অঞ্চল নীচের কোন প্রাণীর সংরক্ষণের জন্য বিখ্যাত?
Ⓐ হাতি
Ⓑ সাপ
Ⓒ গণ্ডার
Ⓓ সিংহ
🗹 Answer. Ⓓ সিংহ
Q10. একজন শিক্ষকের সবচেয়ে মূল্যবান বিষয় হয় তাঁর—
Ⓐ কাজ
Ⓑ মাইনে
Ⓒ গর্ব
Ⓓ শিক্ষার্থীদের বিশ্বাস
🗹 Answer. Ⓓ শিক্ষার্থীদের বিশ্বাস
Q11. একটি প্রকল্প (গবেষণা কাজে নেওয়া)-কে বারবার পরীক্ষার পর তার ভুল না পাওয়াতে তা হয়ে ওঠে—
Ⓐ তত্ত্ব
Ⓑ আইন
Ⓒ আবিষ্কার
Ⓓ মূল ধারণার বিষয়
🗹 Answer. Ⓐ তত্ত্ব
Q12. নীচের কোনটি শিক্ষা দেওয়ার উপযুক্ত পদ্ধতি?
Ⓐ আলোচনা সভা ও শ্রুতিলিখন
Ⓑ শ্রুতিলিখন ও কোনো নির্দিষ্ট কাজের নেওয়া দায়িত্ব
Ⓒ আলোচনা সভা ও প্রকল্প
Ⓓ বক্তৃতা ও শ্রুতিলিখন
🗹 Answer. Ⓒ আলোচনা সভা ও প্রকল্প
Q13. নীচের কোনটি গ্রিন হাউস গ্যাস নয়?
Ⓐ কার্বন ডাই-অক্সাইড
Ⓑ নাইট্রাস অক্সাইড
Ⓒ হিলিয়াম
Ⓓ মিথেন
🗹 Answer. Ⓒ হিলিয়াম
Q14. শব্দদূষণ মাপার জন্য ব্যবহৃত একক হয়?
Ⓐ জুল
Ⓑ ডেসিবেল
Ⓒ নিউটন
Ⓓ ন্যানো একক
🗹 Answer. Ⓑ ডেসিবেল
Q15. নীচের কোন নদী বঙ্গোপসাগরে পড়েছে?
Ⓐ তাপ্তি
Ⓑ সুবর্ণরেখা
Ⓒ নর্মদা
Ⓓ সিন্ধু
🗹 Answer. Ⓑ সুবর্ণরেখা
Q16. নীচের কোন ভূমিরূপ হিনাবাহের কাজে গঠিত হয়েছে?
Ⓐ ল্যাপিজ
Ⓑ 'U' আকৃতির উপত্যকা
Ⓒ 'V' আকৃতির উপত্যকা
Ⓓ জলপ্রপাত
🗹 Answer. Ⓑ 'U' আকৃতির উপত্যকা
Q17. পঞ্চম শ্রেণির রাকেশ তার কাজ সময়ে EVS শিক্ষককে দেখায় না। এর বচেয়ে বেশি সংশোধনের উপায় হতে পারে—
Ⓐ অধ্যক্ষের নজরে আনা।
Ⓑ তার খেলার শ্রেণিতে যাওয়া বন্ধ করা।
Ⓒ অনিয়মের কারণগুলি বের করা এবং রাকেশকে পরামর্শ দেওয়া
Ⓓ তার অনিয়ম সম্বন্ধে তার মাতা-পিতাকে নোট লেখা।
🗹 Answer. Ⓒ অনিয়মের কারণগুলি বের করা এবং রাকেশকে পরামর্শ দেওয়া
Q18. বিশ্ব উষ্ণয়ণ হল কোন এক প্রকার দূষণের ফল—
Ⓐ মৃত্তিকা দূষণ
Ⓑ বায়ু দুষণ
Ⓒ শব্দ দূষণ
Ⓓ জল দূষণ
🗹 Answer. Ⓑ বায়ু দুষণ
Q19. গঙ্গা অ্যাকশন পরিকল্পনা চালু হয়েছিল উন্নতি করতে—
Ⓐ জলের গুণ
Ⓑ জলের গতিবেগ
Ⓒ জলের পরিমাণ
Ⓓ জলের তাপমাত্রা
🗹 Answer. Ⓐ জলের গুণ
Q20. মধ্যপ্রদেশের কোন শহর হ্রদের শহর নামে খ্যাত?
Ⓐ ভূপাল
Ⓑ উজ্জয়িনী
Ⓒ ইন্দোর
Ⓓ গোয়ালিয়র
🗹 Answer. Ⓒ ইন্দোর
Q21.জীব-কীটনাশক ওষুধ তৈরি করা গাছের নাম?
Ⓐ দেবদারু
Ⓑ নিম
Ⓒ ওক
Ⓓ উপরের সবগুলি
🗹 Answer. Ⓑ নিম
Q22. ভূ-বাস্তুসংস্থান পদ্ধতিতে শক্তির গুরুত্বপূর্ণ উৎস?
Ⓐ সূর্য
Ⓑ পৃথিবী
Ⓒ চাঁদ
Ⓓ গ্লোবাল ওয়ার্মিং
🗹 Answer. Ⓐ সূর্য
Q23. নীচের কোনটি মরুভূমি অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ?
Ⓐ মেহগনি
Ⓑ ক্যাকটাস
Ⓒ ফার
Ⓓ চন্দন কাঠ
🗹 Answer. Ⓑ ক্যাকটাস
Q24. 'টাইটান' কোন গ্রহের প্রাকৃতিক উপগ্রহ?
Ⓐ নেপচুন
Ⓑ মার্কারি
Ⓒ শনি
Ⓓ শুক্র
🗹 Answer. Ⓒ শনি
Q25. নীচের কোনটি জীব-ডিজেলজাত (biodiesel) শস্য?
Ⓐ তুলা
Ⓑ জাত্রোফা
Ⓒ আখ
Ⓓ আলু
🗹 Answer. Ⓑ জাত্রোফা
Q26. পরিবেশ সুরক্ষা আইন কবে বিধিবদ্ধ হয়েছিল?
Ⓐ 1982 সালে
Ⓑ 1986 সালে
Ⓒ 1992 সালে
Ⓓ 1996 সালে
🗹 Answer. Ⓑ 1986 সালে
Q27. বিশ্ব উষ্ণায়ণ-এর কারণ—
Ⓐ হিমবাহের বৃদ্ধি
Ⓑ কার্বন ডাই-অক্সাইড-এর বৃদ্ধি
Ⓒ কার্বন ডাই-অক্সাইড-এর হ্রাস
Ⓓ বনায়নের বৃদ্ধি
🗹 Answer. Ⓑ কার্বন ডাই-অক্সাইড-এর বৃদ্ধি
Q28. নীচের কোনটির সবচেয়ে বেশি জীববৈচিত্র্য আছে?
Ⓐ নাতিশীতোষ্ণ পর্ণমোচী অরণ্য বায়োম
Ⓑ ক্রান্তীয় চিরসবুজ অরণ্য বায়োম
Ⓒ নাতিশীতোষ্ণ তৃণভূমি বায়োম
Ⓓ সাভানা বায়োম
🗹 Answer. Ⓑ ক্রান্তীয় চিরসবুজ অরণ্য বায়োম
Q29. নীচের কোন মাটি লাভা গঠিত?
Ⓐ লাল মৃত্তিকা
Ⓑ কৃষ্ণ মৃত্তিকা
Ⓒ পলিমাটি
Ⓓ ল্যাটেরাইট মাটি
🗹 Answer. Ⓑ কৃষ্ণ মৃত্তিকা
Q30. পরিমণ্ডলের কোন স্তর পৃথিবীতে অতিবেগুনি রশ্মিকে আসতে বাধা দেয়?
Ⓐ স্ট্র্যাটোস্ফিয়ার
Ⓑ ট্রপোস্ফিয়ার
Ⓒ আয়োনোস্ফিয়ার
Ⓓ মেসোস্ফিয়ার
🗹 Answer. Ⓐ স্ট্র্যাটোস্ফিয়ার
Q31. রীণা আম ভালোবাসে। সে সেগুলি শীতকালের জন্য সংরক্ষিত করে রাখতে চায়। নীচের বিষয়গুলির মধ্যে কোনটি সেগুলির সংরক্ষণের একটি ভালো উপায়?
Ⓐ আমের জুস তৈরী করে বায়ুনিরোধক পাত্রে রাখা
Ⓑ প্লাস্টিক ব্যাগে রাখা
Ⓑ ক্রিজে রাখা
Ⓓ আমের রস পাঁপড় ও চাটনি তৈরী করা
🗹 Answer. Ⓓ আমের রস পাঁপড় ও চাটনি তৈরী করা
Q32. নীচের পশুদের মধ্যে কার সামনের দাঁত সারা জীবন ধরে বেড়ে উঠতে থাকে? এটিকে ক্রমাগত জিনিস চিবোতে হয় যাতে দাঁতটা বেশি লম্বা না হয়ে যায়।
Ⓐ কাঠবেড়ালী
Ⓑ টিকটিকি
Ⓒ ইঁদুর
Ⓓ পিঁপড়ে
🗹 Answer. Ⓒ ইঁদুর
Q33. একজন চাষি তার খেতে অতিরিক্ত সার ও কীটনাশক ব্যবহার করে বারবার ধান চাষ করতে থাকে। এই অভ্যাস তার খেতের মাটিকে করবে—
Ⓐ চাষের যোগ্য হবে
Ⓑ চাষের জন্য অনুর্বর হবে
Ⓒ অন্যান্য ফসলের জন্য উর্বর হবে
Ⓓ কেবলমাত্র ধানই ফলানোর জন্য উপযুক্ত
🗹 Answer. Ⓑ চাষের জন্য অনুর্বর হবে
Q34. যদি পাখিদের পর্যবেক্ষণ করি, আমরা দেখি যে বেশির ভাগ পাখি তাদের ঘাড় নাড়ায়। এটার কারণ—
Ⓐ তাদের কান থাকে ঢাকা এবং তারা উড়তে পারে
Ⓑ পাখিদের 2টি করে চোখ থাকে
Ⓒ তাদের চোখ 2টি আলাদা আলাদা লক্ষ একই সময়ে স্থির করতে পারে।
Ⓓ বেশির ভাগ পাখিদের চোখ স্থির থাকে ও সেগুলো নাড়াতে পারে না।
🗹 Answer. Ⓓ বেশির ভাগ পাখিদের চোখ স্থির থাকে ও সেগুলো নাড়াতে পারে না।
Q35. কেরালার প্রতিবেশী রাজ্যগুলি হয়—
Ⓐ কর্ণাটক ও মহারাষ্ট্র
Ⓑ অন্ধ্রপ্রদেশ ও কর্ণাটক
Ⓒ কর্ণাটক ও তামিলনাড়ু
Ⓓ তামিলনাড়ু ও অন্ধ্রপ্রবেশ
🗹 Answer. Ⓓ তামিলনাড়ু ও অন্ধ্রপ্রবেশ
Q36. আমাদের দেশের কোন রাজ্যে বেশির ভাগ মানুষ সামুদ্রিক মাছ নারকেল তেলে রান্না করে খেতে ভালোবাসে?
Ⓐ গোয়া
Ⓑ জন্মু-কাশ্মীর
Ⓒ বিহার
Ⓓ মিজোরাম
🗹 Answer. Ⓐ গোয়া
Q37. নীচের বিষয়গুলির মধ্যে কোনটি প্রাথমিক স্তরে পরিবেশবিদ্যা (EVS) শিক্ষণের পক্ষে একটি গুরুত্বপূর্ণ বিষয় হওয়া উচিত?
Ⓐ মূল্যায়নে সাফল্য লাভ করা
Ⓑ বিজ্ঞানের প্রাথমিক ধারণাগুলিকে বোঝা
Ⓒ শিক্ষার্থীদের প্রাকৃতিক ও সমাজ সংস্কৃতিগত পরিবেশের সঙ্গে সংযুক্তিসাধন করা
Ⓓ কিছু কাজ করানো এবং দক্ষতা বৃদ্ধি করা
🗹 Answer. Ⓒ শিক্ষার্থীদের প্রাকৃতিক ও সমাজ সংস্কৃতিগত পরিবেশের সঙ্গে সংযুক্তিসাধন করা
Q38. পরিবেশবিদ্যা (EVS) শিক্ষাদান উৎসাহিত করবে পদ্ধতি রচনার দক্ষতাকে যা অনুসন্ধান ভিত্তিক হাতে-কলমে শিক্ষা করার মূল বিষয়। নীচের বিষয়গুলির মধ্যে কোটি এমন দক্ষতা নয়?
Ⓐ জেদ, দৃঢ়প্রতিজ্ঞ হওয়া
Ⓑ সিদ্ধান্তে উপনীত হওয়া
Ⓒ পর্যবেক্ষণ
Ⓓ অনুমান দক্ষতা
🗹 Answer. Ⓑ সিদ্ধান্তে উপনীত হওয়া
Q39. নীচের কোনটি প্রাথমিক স্তরে পরিবেশবিদ্যা পাঠ (EVS)-এর মূল্যায়নের কৌশল হয়?
A. প্রজেক্টের কাজ
B. ফিল্ড ট্রিপ
C. প্রতিবেদন লেখা
D. কনসেপ্ট ম্যাপিং
সঠিক কোডটি :
(i) D
(ii) A, B, C ও D
(iii) কেবল A ও B
(iv) কেবল B ও C
🗹 Answer. (iii) কেবল A ও B
Q40. নীচের কোন নীতিটি প্রাথমিক স্তরে মানচিত্র শিক্ষণের পক্ষে সর্বাপেক্ষা উপযুক্ত বলে মনে হয়?
Ⓐ শিক্ষার্থীদের বাড়ি থেকে ভারতের নক্সা নিয়ে আসতে বলা
Ⓑ একটি মানচিত্র দেখিয়ে শিক্ষার্থীদের বিভিন্ন জায়গা চিহ্নিত করতে বলা
Ⓒ শিক্ষার্থীদের তাদের চারপশের অবস্থা সম্পর্কে ম্যাপ (মানচিত্র) আঁকতে উৎসাহিত করা এবং বলা যে, তারা নিজেদের চিহ্ন ব্যবহার করতে পারে এবং সেই সমস্ত বস্তুর আপেক্ষিক অবস্থান ও অবস্থানের দিকের ওপর জোর দেয়
Ⓓ শিক্ষক ব্ল্যাকবোর্ডে ম্যাপ আঁকবেন ও শিক্ষার্থীদের বিভিন্ন স্থান চিহ্নিত করতে বলবেন
🗹 Answer. Ⓒ শিক্ষার্থীদের তাদের চারপশের ...
Q41. নিম্নোক্তগুলির মধ্যে পঞ্চমশ্রেণির ছাত্রদের কৌতূহল জাগানোর শ্রেষ্ঠ পন্থা কোনটি?
Ⓐ হাতেকলমে অভিজ্ঞতার আরো বেশি করে সুযোগ দেওয়া
Ⓑ তাদের লিখিত কাজের অভ্যাস আরো বাড়ানো
Ⓒ ঘনঘন ইউনিট টেস্ট নেওয়া
Ⓓ অনুসন্ধানমূলক ও কল্পনাত্মক প্রশ্ন জিজ্ঞাসা করা
🗹 Answer. Ⓓ অনুসন্ধানমূলক ও কল্পনাত্মক প্রশ্ন জিজ্ঞাসা করা
Q42. “যদি একমাস বিদ্যুৎ না থাকে তাহলে আমাদের জীবনে কতটা প্রভাব পড়বে?” এই প্রশ্ন করার উদ্দেশ্য হল—
Ⓐ শিক্ষার্থীদের সচেতনভাবে বিদ্যুৎ ব্যবহার করতে বলা
Ⓑ বিদ্যুতের উৎস সম্পর্কে শিক্ষার্থীদের জ্ঞান পরিমাপ করা
Ⓒ শিক্ষার্থীদের কাল্পনিক ও চিত্তন শক্তির বিকাশ ঘটানো
Ⓓ সাধারণ কাজের ভিত্তিতে তাদের সচেতনতার মূল্যায়ন করা
🗹 Answer. Ⓒ শিক্ষার্থীদের কাল্পনিক ও চিত্তন শক্তির বিকাশ ঘটানো
Q43. পঞ্চম শ্রেণিতে EVS পাঠ্য বইয়ের কিছু অধ্যায়ে যে 'সার্ভে কর ও লেখ' এই বিষয়টির মূল উদ্দেশ্য হল—
Ⓐ ছাত্রদের সাধারণ সচেতনতা ভিত্তিতে মূল্যায়ন করা
Ⓑ ছাত্রছাত্রীদের অনুসন্ধান করে শিখতে সুযোগ করে দেওয়া
Ⓒ ছাত্রছাত্রীদের বিষয়বস্তুর মূল বা প্রাথমিক ধারণাগুলি শিখতে সাহায্য করা
Ⓓ ছাত্রছাত্রীদের মধ্যে হাতেকলমে কাজ করার দক্ষতার উন্নতি ঘটানো
🗹 Answer. Ⓑ ছাত্রছাত্রীদের অনুসন্ধান করে শিখতে সুযোগ করে দেওয়া
Q44. EVS বিষয়ে নিচের কোনটি প্রস্তুতিকালীন মূল্যমানের অংশ নয়।
Ⓐ পাঠ্যাংশে প্রাপ্ত গুরুত্বপূর্ণ শব্দগুলির সংজ্ঞা ব্যাখ্যা করা
Ⓑ হাতে কলমে করার জন্য যে কাজগুলি দেওয়া হয়েছে সেগুলি সম্পন্ন করা এবং কাজের নথি রাখা
Ⓒ প্রদত্ত পরীক্ষার একটি লেবেল সহ ডায়াগ্রাম আঁকা
Ⓓ জলদূষণের অসুবিধাগুলি আলোচনা করা
🗹 Answer. Ⓓ জলদূষণের অসুবিধাগুলি আলোচনা করা
Q45. চতুর্থ শ্রেণিতে পরশু নিয়ে আলোচনার পর শীতল শিক্ষার্থীদের নিয়ে চিড়িয়াখানায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করলেন।
এটা ছাত্রদের যে ব্যাপারে সাহায্য করবে, তা হল—
Ⓐ পশুপাখির সংরক্ষণে দক্ষতা তৈরি করা
Ⓑ প্রাত্যহিক রুটিনের বদল ঘটানো
Ⓒ ক্লাসরুম শিক্ষণ ও বাস্তব জীবনের মধ্যে মিল খুঁজে পাওয়া
Ⓓ পশুপাখিদের কিভাবে পোষ মানাতে হয় সেই ব্যাপারে সচেতন হওয়া
🗹 Answer. Ⓒ ক্লাসরুম শিক্ষণ ও বাস্তব জীবনের মধ্যে মিল খুঁজে পাওয়া
Q46. পঞ্চম শ্রেণিতে 'পুষ্টি' বিষয়টি শালিনী ক্লাসে শুরু করতে চাইছেন। তাঁর উচিত হবে?
Ⓐ পাচনতন্ত্রের ছবিটি ব্ল্যাকবোর্ডে আঁক
Ⓑ খাদ্যগুণে পরিপূর্ণ এমন কিছু খাবারের উদাহরণ দেওয়া
Ⓒ বিভিন্ন খাবারের উদাহরণসহ চার্ট ব্যবহার করবেন
Ⓓ শিক্ষার্থীদের টিফিন বক্স খুলতে বলবেন, কী খাবার আছে দেখতে বলবেন এবং তার পরে সেগুলির ব্যাখ্যা দেবেন
🗹 Answer. Ⓓ শিক্ষার্থীদের টিফিন বক্স খুলতে বলবেন, কী খাবার আছে দেখতে বলবেন এবং তার পরে সেগুলির ব্যাখ্যা দেবেন
Q47. কিছু পাখি আমাদের থেকে 4 গুণ ভালো দেখতে পায়। এই পাখিগুলো হল—
Ⓐ কাক, বাজপাখি, বুলবুলি
Ⓑ ঈগল, পায়রা, টিয়া
Ⓒ বাজ, ঈগল, শকুনি
Ⓓ ঘুঘু, কাক ও ময়ূর
🗹 Answer. Ⓒ বাজ, ঈগল, শকুনি
Q48. দিল্লীর সাপেক্ষে হিমাচল প্রদেশের রাজধানী (সিমলা) ও মধ্যপ্রদেশের রাজধানী (ভোপাল) যথাক্রমে অবস্থিত?
Ⓐ উত্তর-পূর্ব ও উত্তর-পশ্চিম দিকে
Ⓑ দক্ষিণ-পশ্চিম ও দক্ষিণ-পূর্ব দিকে
Ⓒ উত্তর ও দক্ষিণ দিকে
Ⓓ দক্ষিণ-পূর্ব ও উত্তর-পশ্চিম দিকে
🗹 Answer. Ⓒ উত্তর ও দক্ষিণ দিকে
Q49. EVS-এর পুরো কথা হল—
Ⓐ পরিবেশ দক্ষতা
Ⓑ পরিবেশ বিজ্ঞান
Ⓒ পরিবেশ উৎস
Ⓓ পরিবেশ বিদ্যা
🗹 Answer. Ⓓ পরিবেশ বিদ্যা
Q50. প্রাথমিক স্তরে EVS পড়ানোর উদ্দেশ্য কোনটা নয়?
Ⓐ শ্রেণিকক্ষের শিখণ স্কুলের বাইরের জীবনের সঙ্গে সংযুক্ত হবে
Ⓑ শিক্ষকগণ ক্লাসে সম্পূর্ণ শৃঙ্খলা বজায় থাকা নিশ্চিত করবেন
Ⓒ শিশুদের অবশ্যই প্রশ্ন করতে উৎসাহিত করতে হবে
Ⓓ শিশুদের তাদের নিজেদের পরিবেশ বিশ্লেষণে ও আবিষ্কারে উৎসাহিত করতে হবে।
🗹 Answer. Ⓑ শিক্ষকগণ ক্লাসে সম্পূর্ণ শৃঙ্খলা বজায় থাকা নিশ্চিত করবেন
Q51. পঞ্চম শ্রেণির ছাত্র EVS ক্লাসে ঘনঘন কাল্পনিক ও অনুসন্ধানমূলক প্রশ্ন করে। এর মাধ্যমে সে কীসের উন্নতির চেষ্টা করে?
Ⓐ পর্যবেক্ষণ দক্ষতা
Ⓑ প্রক্ষোভ দক্ষতা
Ⓒ চিন্তাভাবনার দক্ষতা
Ⓓ কথা বলার দক্ষতা
🗹 Answer. Ⓒ চিন্তাভাবনার দক্ষতা
Q52. ব্রেইল হরফ মোটা কাগজে উঁচু উঁচু বিন্দু দিয়ে তৈরি হয়। এই হরফ নির্ভর করে—
Ⓐ 4 টি পয়েন্টের ওপর
Ⓑ 6 টি পয়েন্টের ওপর
Ⓒ 8 টি পয়েন্টের ওপর
Ⓓ 10 টি পয়েন্টের ওপর
🗹 Answer. Ⓑ 6 টি পয়েন্টের ওপর
Q53. নিচের কোন পাখিটি পিছনের দিকে তার ঘাড় যথেষ্ট পরিমাণে ঘোরাতে পারে?
Ⓐ ময়না
Ⓑ পেঁচা
Ⓒ কাক
Ⓓ কোয়েল
🗹 Answer. Ⓑ পেঁচা
Q54. একজন ডাক্তার রুগীকে কিছু ঔষধ খাওয়ার নির্দেশ দেন এবং তালের গুড়, আমলকি ও বেশি করে সবুজ পাতাযুক্ত সব্জি খাবার পরামর্শ দিলেন। রুগীটি অবশ্যই ভুগছিলেন—
Ⓐ জ্বরে
Ⓑ টাইফয়েডে
Ⓒ ম্যালেরিয়ায়
Ⓓ অ্যানিমিয়ায়
🗹 Answer. Ⓓ অ্যানিমিয়ায়
Q55. হাতি সম্পর্কে নিচের কোন বাক্যটি সত্য?
Ⓐ হাতিরা তাদের ভারী দেহের জন্য প্রচুর বিশ্রাম নেয়
Ⓑ তিন মাস বয়সের হস্তিশিশুর ওজন প্রায় দুই কুইন্টাল হয়
Ⓒ একটি পূর্ণবয়স্ক হাতি দিনে দুই কুইন্টালেরও বেশি পাতা ও গাছপালা খেতে পারে
Ⓓ হাতিরা দিনে ৪ থেকে 10 ঘণ্টা ঘুমায়
🗹 Answer. Ⓑ তিন মাস বয়সের হস্তিশিশুর ওজন প্রায় দুই কুইন্টাল হয়
Q56. মাউন্ট এভারেস্ট সম্পর্কে সঠিক বাকাটি চিহ্নিত কর—
Ⓐ এটি জম্মু ও কাশ্মীরের অংশ এবং এর উচ্চতা 8,900 মিটার
Ⓑ এটি নেপালের অংশ এবং এর উচ্চতা 8,900 মিটার
Ⓒ এটি ভারতের অংশ এবং এর উচ্চতা 9,850 মিটার
Ⓓ এটি তিব্বতের অংশ এবং এর উচ্চতা 9,850 মিটার
🗹 Answer. Ⓑ এটি নেপালের অংশ এবং এর উচ্চতা 8,900 মিটার
Q57. 'ডেজার্ট ওক' হল এমন একটি গাছ যার শিকড় জল না পাওয়া পর্যন্ত মাটির গভীরে নামতেই থাকে। এই মূলের গভীরতা গাছের উচ্চতায় প্রায় 30 গুণ বেশি। এই গাছটি পাওয়া যায়—
Ⓐ রাজস্থানে
Ⓑ আবু ধাবিতে
Ⓒ অস্ট্রেলিয়ায়
Ⓓ রাশিয়ায়
🗹 Answer. Ⓒ অস্ট্রেলিয়ায়
Q58. মৌমাছির চাষ শুরু করার জন্য বিহারের মানুষদের জন্য সবচেয়ে ভালো সময় কোনটি?
Ⓐ জানুয়ারি থেকে মার্চ
Ⓑ এপ্রিল থেকে জুন
Ⓒ জুলাই থেকে সেপ্টেম্বর
Ⓓ অক্টোবর থেকে ডিসেম্বর
🗹 Answer. Ⓓ অক্টোবর থেকে ডিসেম্বর
Q59. যে সমস্ত প্রাণীরা রাতে জেগে থাকে তারা রাত্রে বিভিন্ন বস্তুকে দেখতে পায়—
Ⓐ সকল রঙে
Ⓑ কেবলমাত্র সাদা-কালো রঙে
Ⓒ কেবল সবুজ রঙে
Ⓓ কেবল লাল রঙে
🗹 Answer. Ⓑ কেবলমাত্র সাদা-কালো রঙে
Q60. পাপড়ির ভেতরে, ফুলের মাঝখানে হালকা পাউডারের যে অংশ আমরা দেখতে পাই তাকে বলে—
Ⓐ অ্যাস্থার
Ⓑ পরাগ
Ⓒ র্যাডিল
Ⓓ স্টিগমা
🗹 Answer. Ⓑ পরাগ
Q61. যে বিজ্ঞানী প্রথম প্রমাণ করেন যে মশার থেকে ম্যালেরিয়া ছড়ায় এবং ঐ আবিষ্কারের জন্য 1902-এর ডিসেম্বরে চিকিৎসাবিদ্যায় নোবেল প্রাইজ পান, তাঁর নাম হল—
Ⓐ চার্লস ডারউইন
Ⓑ গ্রেগর মেন্ডেল
Ⓒ জর্জ মিস্ত্রাল
Ⓓ রোনাল্ড রস
🗹 Answer. Ⓓ রোনাল্ড রস
Q62. EVS পড়ানোর ক্ষেত্রে ক্লাসে প্রশ্নকরণের কৌশল সবথেকে ভালোভাবে ব্যবহৃত হতে পারে—
Ⓐ শিক্ষার্থীদের মনোযোগ আকর্ষণ করার জন্য
Ⓑ শিক্ষার্থীদের মধ্যে কৌতূহল জাগানোর জন্য
Ⓒ ব্যবহারিক দক্ষতা বিকাশের জন্য
Ⓓ ক্লাসে শৃঙ্খলা বজায় রাখার জন্য
🗹 Answer. Ⓑ শিক্ষার্থীদের মধ্যে কৌতূহল জাগানোর জন্য
Q63. কিছু প্রাণী আছে যারা রাতে জেগে থাকে। এরা জিনিস দেখতে পায় যেগুলি শুধু—
Ⓐ বেগুনি ও নীল রঙের
Ⓑ কালো ও সাদা রঙের
Ⓒ সবুজ ও হলুদ রঙের
Ⓓ লাল ও কমলা রঙের
🗹 Answer. Ⓑ কালো ও সাদা রঙের
Q64. মৃত সাগর কী ?
Ⓐ এমন একটি সমুদ্র যার জল বিষাক্ত
Ⓑ এমন একটি সমুদ্র যার জল সমস্ত সাগর ও মহাসাগর অপেক্ষা বেশি লবণাক্ত
Ⓒ এমন একটি সমুদ্র যেখানে ঘনঘন জোয়ার ভাটা-খেলে
Ⓓ এমন একটি সমুদ্র যেখানে জাহাজ চালানো বিপজ্জনক
🗹 Answer. Ⓑ এমন একটি সমুদ্র যার জল সমস্ত সাগর ও মহাসাগর অপেক্ষা বেশি লবণাক্ত
Q65. মধুবনী চিত্রকলা সম্পর্কে সঠিক বাক্যগুলি চিহ্নিত কর :
I. এই সব ছবি আঁকার জন্য নীল, হলুদ, গাছ ও ফুলের থেকে প্রাপ্ত রং ইত্যাদি ব্যবহৃত হয়ে থাকে
II. এই সমস্ত ছবিতে মানুষ, পশুপাখি, গাছপালা, ফুলফল ও মাছের ছবি থাকে
III. এটি লোকশিল্পের একটি অত্যন্ত প্রাচীন রূপ এবং মধুবনী, নামক স্থানের নামে পরিচিত
IV. মধুবনী রাজস্থানের একটি সুপরিচিত জেলা
Ⓐ I, III এবং IV
Ⓑ I, II এবং IV
Ⓒ lI, III এবং IV
Ⓓ I, II এবং III
🗹 Answer. Ⓓ I, II এবং III
Q66. একটি পাখি গাছের মগডালে বাসা তৈরি করল। এই পাখিটি হতে পারে—
Ⓐ সানবার্ড
Ⓑ ভারতীয় রবিন
Ⓒ কাক
Ⓓ ঘুঘু
🗹 Answer. Ⓒ কাক
Q67. পোচামপল্লী একটি গ্রামের নাম যে গ্রামের তৈরি পোশাকও পোচামপল্লী নামেই পরিচিত। এই গ্রামটি যে প্রদেশের অংশ, তা হল—
Ⓐ কেরালা রাজ্যের
Ⓑ কর্ণাটক রাজ্যের
Ⓒ অন্ধ্রপ্রদেশের
Ⓓ তামিলনাড়ুর
🗹 Answer. Ⓒ অন্ধ্রপ্রদেশের
Q68. মরুভূমির ওক গাছ সম্পর্কে সঠিক বাক্যটি চিহ্নিত কর—
I. এই গাছটি অস্ট্রেলিয়ায় পাওয়া যায়
II. এই বিশেষ গাছের ডালপালা থেকে মূলের সৃষ্টি হয়
III. এই গাছের মূল মাটির অনেক গভীরে প্রবেশ করে যতক্ষণ না সেটি জলের সংস্পর্শে আসে
IV. এই গাছ তার কাণ্ডে জল সঞ্চিত রাখে। স্থানীয় মানুষরা সরু নল ব্যবহৃত করে এই জল পান করে থাকে।
Ⓐ I, II এবং IV
Ⓑ I, III এবং IV
ⒸII, III এবং IV
Ⓓ I, II এবং III
🗹 Answer. Ⓑ I, III এবং IV