উদ্ভিদের সাড়াপ্রদান এবং রাসায়নিক সমন্বয় – হরমোন | Class ix life science chapter 1 question answer mcq

Akash
0

Class ix life science chapter 1 question answer mcq

Q1. উদ্ভিদদেহে ট্রপিক চলন নিয়ন্ত্রণকারী হরমোনটির নাম হল―

(ক) অক্সিন
(খ) থাইরক্সিন
(গ) জিব্বেরেলিন
(ঘ) সাইটোকাইনিন

Q2. নাইট্রোজেনবিহীন টারপিনয়েড গোষ্ঠীর হরমোন―

(ক) অক্সিন
(খ) জিব্বেরেলিন
(গ) সাইটোকাইনিন
(ঘ) অ্যাবসাইসিক অ্যাসিড

Q3. নাইট্রোজেনযুক্ত পিউরিনজাতীয় হরমোন―

(ক) অক্সিন
(খ) ইথিলিন
(গ) সাইটোকাইনিন
(ঘ) জিব্বেরেলিন

Q4. পার্শ্বীয় মুকুলের বৃদ্ধিতে সহায়তা করে―

(ক) সাইটোকাইনিন
(খ) অক্সিন
(গ) ইথিলিন
(ঘ) জিব্বেরেলিন

Q5. ক্লোরোফিল বিনষ্ট প্রতিরোধ করে―

(ক) সাইটোকাইনিন
(খ) ফ্লোরিজেন
(গ) ভার্নালিন
(ঘ) অ্যাবসাইসিক অ্যাসিড

Q6. একটি কৃত্রিম হরমোন―

(ক) IAA
(খ) NAA
(গ) GA
(ঘ) জিয়াটিন

Q7. ফল পাকানোর হরমোন―

(ক) অক্সিন
(খ) জিব্বেরেলিন
(গ) ইথিলিন
(ঘ) NAAT

Q8. নাইট্রোজেনধর্মী আম্লিক হরমোন―

(ক) জিব্বেরেলিন
(খ) সাইটোকাইনিন
(গ) অক্সিন
(ঘ) ইথিলিন

Q9. ভ্রূণমুকুলাবরণীতে পাওয়া যায়―

(ক) GA
(খ) IAA
(গ) সাইটোকাইনিন
(ঘ) ফ্লোরিজেন

Q10. অক্সিন কী?

(ক) প্রাণী হরমোন
(খ) উৎসেচক
(গ) উদ্ভিদ হরমোন
(ঘ) রেচন পদার্থ

Q11. মূল বৃদ্ধিতে সহায়ক (স্বল্প ঘনত্বে)―

(ক) সাইটোকাইনিন
(খ) অক্সিন
(গ) জিব্বেরেলিন
(ঘ) ইথিলিন

Q12. গৌণ বৃদ্ধি ঘটায়―

(ক) GA
(খ) অক্সিন
(গ) কাইনিন
(ঘ) 2,4-D

Q13. হরমোনের প্রধান উৎসস্থল―

(ক) সনাল গ্রন্থি
(খ) ফ্লোয়েম
(গ) ভাজক কলা
(ঘ) স্থায়ী কলা

Q14. বোল্টিং-এ সাহায্যকারী হরমোন―

(ক) অক্সিন
(খ) জিব্বেরেলিন
(গ) সাইটোকাইনিন
(ঘ) ইথিলিন

Life Science - IX

    MARK - 1/2  Importance Question  

Q1. উদ্ভিদদেহে রাসায়নিক সমন্বয়সাধন কীভাবে ঘটে?
Ans. ভাজক কলা কোশ থেকে ক্ষরিত হরমোনের মাধ্যমে উদ্ভিদদেহের বিভিন্ন অঙ্গ ও তন্ত্রের মধ্যে রাসায়নিক সমন্বয়সাধন ঘটে থাকে।

Q2. হরমোন শব্দটির প্রবর্তক কারা?
Ans. হরমোন শব্দটির প্রবর্তন করেন বেলিস ও স্টারলিং।

Q3. ফাইটোহরমোন কী?
অথবা, উদ্ভিদ হরমোন কোনগুলি।
Ans. উদ্ভিদ হরমোনকে ফাইটোহরমোন বলে। যেমন-অক্সিন, জিব্বেরেলিন, সাইটোকাইনিন প্রভৃতি।

Q4. বাষ্পমোচন রোধকারী হরমোনের নাম কী?
Ans. অ্যাবসিসিক অ্যাসিড।

Q5. কোন হরমোন বীজহীন ফল উৎপাদনে সাহায্য করে?
Ans. অক্সিন ও জিব্বেরেলিন হল বীজহীন ফল উৎপাদনে সাহায্যকারী দুটি উদ্ভিদ হরমোন।

Q6. একটি প্রাকৃতিক উদ্ভিদ হরমোনের নাম লেখো।
Ans. অক্সিন।

Q7. কোন উদ্ভিদ হরমোন অগ্রমুকুলের প্রাধান্যের জন্য দায়ী?
Ans. অক্সিন।

Q8. সপুষ্পক উদ্ভিদে নিষেক ছাড়াই ফল উৎপাদনের ঘটনাকে কী বলে?
অথবা, উদ্ভিদ হরমোন প্রয়োগে নিষেক ছাড়াই 'বীজহীন ফল' উৎপাদন করার প্রক্রিয়াকে কী বলে? 
Ans. পার্থেনোকার্পি।

Q9. একটি কৃত্রিম উদ্ভিদ হরমোনের সম্পূর্ণ রাসায়নিক নাম লেখো।
Ans.  ইন্ডোল প্রোপিয়োনিক অ্যাসিড (IPA)।

Q10. কাইনিনের একটি কাজ লেখো।
Ans. উদ্ভিদের পার্শ্বমুকুলের বৃদ্ধি ঘটায়।

Q11. NAA-এর পুরো নাম লেখো। 
Ans. ন্যাপথালিন অ্যাসিটিক অ্যাসিড।

Q12. IBA-এর পুরো নাম লেখো। 
Ans. ইন্ডোল বিউটাইরিক অ্যাসিড।

Q13. একটি টারপিনয়েড জাতীয় উদ্ভিদ হরমোনের নাম লেখো।
Ans. জিব্বেরেলিন হল টারপিনয়েড জাতীয় উদ্ভিদ হরমোন।

Q14. কোন প্রকল্পিত উদ্ভিদ হরমোন ফুল ফোটাতে সাহায্য করে?
Ans. ফ্লোরিজেন হরমোন উদ্ভিদের ফুল ফোটাতে সাহায্য করে।

Q15. শাখাকলম সৃষ্টির জন্য কোন কৃত্রিম হরমোন ব্যবহার করা হয়?
Ans. কৃত্রিম অক্সিন হরমোন ব্যবহার করা হয়।

Q16. একটি অ্যান্টি-জিব্বেরেলিনের নাম লেখো।
Ans. ক্লোরোকোলাইন ক্লোরাইড (CCC) হল একটি অ্যান্টি-জিব্বেরেলিন।

Q17. একটি অ্যান্টি-অক্সিনের নাম লেখো।
Ans. ট্রাইআয়োডো বেঞ্জোয়িক অ্যাসিড (TIBA)।

Q18.  উদ্ভিদের অপরিণত অঙ্গের মোচন রোধের জন্য কোন কৃত্রিম হরমোন প্রয়োগ করা হয়?
Ans. IBA এবং NAA

Q19. কোন হরমোন বীজ ও মুকুলের সুপ্ত অবস্থা ভঙ্গ করতে সাহায্য করে?
Ans. জিব্বেরেলিন বীজ ও মুকুলের সুপ্ত অবস্থা ভঙ্গ করে।

Q20. একটি উদ্ভিদ হরমোনের উদাহরণ দাও যা উদ্ভিদের বৃদ্ধিকে ত্বরান্বিত করে?
Ans. অক্সিন।

Q21. কাইনিনের আবিষ্কতা কে?
Ans. স্কুগ ও মিলার (Skoog & Miller)।

Q22. কোন হরমোন উদ্ভিদের পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায়?
Ans. জিব্বেরেলিন।

Q1.হরমোনকে জীবদেহের 'রাসায়নিক সমন্বয়সাধক' বলে কেন?
➧ হরমোন জীবদেহের নির্দিষ্ট কতকগুলি কোশ (উদ্ভিদের ক্ষেত্রে ভাজক কলার কোশ ও প্রাণীর ক্ষেত্রে অন্তঃক্ষরা গ্রন্থির কোশ) থেকে উৎপন্ন হয়ে ধীরে ধীরে সারাদেহে ছড়িয়ে পড়ে। সুনির্দিষ্ট রাসায়নিক গঠনযুক্ত হরমোন লক্ষ্য কোশের ওপর কাজ করে জীবদেহের বিভিন্ন অঙ্গ ও তন্ত্রের মধ্যে সমন্বয় ঘটায় এবং কাজের পর বিনষ্ট হয়। সেজন্য হরমোন হল রাসায়নিক সমন্বয়সাধক বা কেমিক্যাল কো-অর্ডিনেটর।

Q2. হরমোনের সংজ্ঞা দাও।
➧ যেসব জৈব রাসায়নিক পদার্থ বিশেষ ধরনের নির্দিষ্ট কতকগুলি কোশ বা কোশসমষ্টি (বা প্রাণীদের অনাল গ্রন্থি) থেকে উৎপত্তি লাভ করে অতি অল্পমাত্রায় লক্ষ্য কোশে বাহিত হয়ে কোশগুলির স্বাভাবিক কাজ নিয়ন্ত্রণ করে ও কাজের পর ধ্বংসপ্রাপ্ত হয়, তাদের হরমোন বলে।

Q3. দুটি সংশ্লেষিত অক্সিনের নাম লেখো।
➧ ন্যাপথালিন অ্যাসিটিক অ্যাসিড (NAA) এবং ইন্ডোল প্রোপিয়োনিক অ্যাসিড (IPA)।

Q4. আগাছানাশক দুটি হরমোনের নাম লেখো।
➧ আগাছানাশক হরমোন: 2, 4-D; MCPA হরমোন দুটি আগাছা নাশ করে।

Q5. অক্সিনের এমন দুটি কাজ উল্লেখ করো যার ব্যাবহারিক প্রয়োগ আছে।
অথবা, অক্সিন হরমোনের দুটি ব্যাবহারিক প্রয়োগ লেখো।
➧ অক্সিন হরমোনের দুটি ব্যাবহারিক প্রয়োগ হল-(i) পার্থেনোকার্পিক ফল উৎপাদন : IBA জাতীয় কৃত্রিম অক্সিন প্রয়োগ করে পেঁপে, পেয়ারা, খেজুর, টম্যাটো, তরমুজ, কলা প্রভৃতি উদ্ভিদের ক্ষেত্রে নিষেক ছাড়াই ফল উৎপন্ন করা হয়। এই ধরনের ফলগুলি আকারে বড়ো ও বীজহীন হয়, এদের পার্থেনোকার্পিক ফল বলে। (ii) আগাছা দমন: ধান, গম প্রভৃতি শস্যের জমিতে আগাছা দমনের জন্য 2, 4-D জাতীয় কৃত্রিম অক্সিন প্রয়োগ করা হয়। এইভাবে আগাছা দমনের মাধ্যমে কৃষিজমির ফলন বৃদ্ধিতে অক্সিনের ব্যবহার গুরুত্বপূর্ণ।

Q6. জিব্বেরেলিন কী?
➧ উদ্ভিদের বীজের বীজপত্র, মুকুল প্রভৃতি অংশ থেকে উৎপন্ন যে নাইট্রোজেনবিহীন, টারপিনয়েড জাতীয় জৈব অম্ল বীজের সুপ্ত অবস্থা ভঙ্গ করতে, উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধি করতে এবং ফুল ফোটাতে প্রধান ভূমিকা গ্রহণ করে, তাকে জিব্বেরেলিন বলে।

Q7. জিব্বেরেলিনের উৎস লেখো।
➧ জিব্বেরেলিনের উৎস: বীজপত্র, পরিপক্ক বীজ, অপরিণত পাতা, শীর্ষমুকুল, অঙ্কুরিত চারাগাছ প্রভৃতি অংশ থেকে জিব্বেরেলিন উৎপন্ন হয়।

Q8. উদ্ভিদের বীজ ও পর্বমধ্যের ওপর জিব্বেরেলিন হরমোন কী কী প্রভাব ফেলে তা ব্যাখ্যা করো। অথবা, জিব্বেরেলিন হরমোন কীভাবে বীজের অঙ্কুরোদ্গম ঘটায় ও উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধি করে? অথবা, জিব্বেরেলিনের দুটি কাজ লেখো।
➧ জিব্বেরেলিনের প্রধান দুটি ভূমিকা হল-(i) পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি: জিব্বেরেলিন পর্বমধ্যস্থ কোশের জলশোষণ ক্ষমতা বাড়িয়ে কোশের আয়তন বৃদ্ধি করে। ফলে সামগ্রিকভাবে পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটিয়ে খর্ব উদ্ভিদকে লম্বা করে। (ii) বীজ ও মুকুলের সুপ্ত অবস্থার ভাঙন: জিব্বেরেলিনের প্রভাবে সুপ্ত বীজে ৫-অ্যামাইলেজ উৎসেচকের ক্রিয়া বৃদ্ধি পায়, ফলে বীজে সঞ্চিত সস্যের শ্বেতসার দ্রবণীয় শর্করায় পরিণত হয়ে দ্রুত ভূণে পরিবাহিত হয় এবং সুপ্ত বীজের অঙ্কুরোদ্গম ত্বরান্বিত হয়। শীতকালে কম তাপমাত্রায় যেসব মুকুল সুপ্ত অবস্থায় থাকে, তাদের ওপর GA প্রয়োগ করলে তাদের সুপ্তাবস্থা বিনষ্ট হয়ে বৃদ্ধি ঘটে।

Q9. কৃষিকার্যে জিব্বেরেলিনের দুটি ব্যাবহারিক প্রয়োগ উল্লেখ করো।
➧ কৃষিকার্যে জিব্বেরেলিনের ব্যাবহারিক প্রয়োগ: (i) জিব্বেরেলিন কয়েকপ্রকার খর্ব জাতের গাছের (ভুট্টা, মটর) দৈর্ঘ্য বৃদ্ধির জন্য ব্যবহার করা হয়। (ii) লেটুস বীজের দ্রুত অঙ্কুরোদ্গমের জন্য জিব্বেরেলিন প্রয়োগ করা হয়।

Q10. সাইটোকাইনিনের উৎস কী?
➧ উদ্ভিদের ফল ও সস্যে সাইটোকাইনিন অধিক পরিমাণে পাওয়া যায়। এ ছাড়া টম্যাটো, নাসপাতি প্রভৃতি ফলে এবং ভুট্টা ও নারকেলের সস্যে বেশি পরিমাণে সাইটোকাইনিন পাওয়া যায়।

Q11. সাইটোকাইনিনের দুটি কাজ লেখো।
➧ সাইটোকাইনিনের কাজ: (i) সাইটোকাইনিন উদ্ভিদের কোশ বিভাজনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। (ii) এই হরমোন উদ্ভিদের জরা অবস্থাকে বিলম্বিত করতে সাহায্য করে।

Q12. সাইটোকাইনিনের বৈশিষ্ট্য লেখো।
➧ সাইটোকাইনিনের বৈশিষ্ট্য: (i) এটি N₂-যুক্ত, অ্যাডিনিন (পিউরিন) গোষ্ঠীভুক্ত ক্ষারীয় উদ্ভিদ হরমোন। (ii) এটি জলে দ্রবণীয়, ব্যাপনক্ষম ও প্রবাহ উভমুখী। (iii) এটি উভয় সংবহনকলার (জাইলেম ও ফ্লোয়েম) মাধ্যমে পরিবাহিত হয়। 

Q13. কৃষিক্ষেত্রে সাইটোকাইনিনের ব্যাবহারিক প্রয়োগ আলোচনা করো।
➧ কৃষিক্ষেত্রে সাইটোকাইনিনের ব্যাবহারিক প্রয়োগ: (i) কৃত্রিম সাইটোকাইনিন প্রয়োগ করে পাতাবাহার ও বাহারিগাছের বিচ্ছিন্ন পাতাকে অনেকদিন সতেজ রাখা যায়। অক্সিনের সঙ্গে স্বল্প সাইটোকাইনিন (ii) কলাপোষণে ব্যবহার করে ক্যালাস থেকে মূল উৎপাদন করা যায়। (iii) অক্সিনের সঙ্গে বেশি পরিমাণ সাইটোকাইনিন ব্যবহার করে ক্যালাস থেকে বিটপ উৎপাদন করা যায়।

Q14. একটি গ্যাসীয় হরমোনের নাম ও কাজ লেখো।
➧ একটি গ্যাসীয় হরমোন হল-ইথিলিন। গ্যাসীয় হরমোনের কাজ - ফল পাকাতে সাহায্য করে।

Q15. কৃষিজ ফলন বৃদ্ধি ও আগাছা সমস্যা সমাধানে সংশ্লেষিত উদ্ভিদ হরমোনের একটি করে ভূমিকা লেখো। অথবা, সংশ্লেষিত বা কৃত্রিম উদ্ভিদ হরমোনের কৃষিকার্যে দুটি ব্যবহার লেখো। অথবা, কৃষিকার্যে কৃত্রিম হরমোনের দুটি ভূমিকা লেখো। অথবা, কৃষিকাজ ও উদ্যানবিদ্যায় কৃত্রিম উদ্ভিদ হরমোনের ভূমিকাগুলির একটি তালিকা তৈরি করো।
➧ কৃষিকার্যে কৃত্রিম উদ্ভিদ হরমোনের ব্যবহার: (a) কৃষিজ ফলন বৃদ্ধি: (i) পরাগযোগ ও নিষেক ছাড়া ডিম্বাশয়ে IBA-জাতীয় কৃত্রিম অক্সিন হরমোন প্রয়োগ করে বীজহীন বড়ো ফল উৎপাদন করা হয়। এইভাবে উৎপন্ন ফলকে পার্থেনোকার্পিক ফল বলে। এইসব ফলের মধ্যে পেঁপে, পেয়ারা, খেজুর, আঙুর, কলা প্রভৃতি বিশেষ উল্লেখযোগ্য। (ii) শাখাকলম পদ্ধতিতে মূল সৃষ্টির মাধ্যমে প্রচুর সংখ্যায় চারা উদ্ভিদ (Plantlet) তৈরি করে। (iii) ফলের আকার বৃদ্ধি করে। (iv) ফলের অকাল পতন রোধ করে। (b) আগাছা নির্মূলকরণ: কৃষিকার্যে আগাছাগুলি শস্য উদ্ভিদের প্রধান শত্রু। তাই ধান, গম, যব প্রভৃতি শস্যক্ষেত্রে অবাঞ্ছিত উদ্ভিদ বা আগাছা নির্মূল করার জন্য 2, 4-D; MCPA প্রভৃতি কৃত্রিম অক্সিন প্রয়োগ করা হয়।

Q16. উদ্ভিদের জরুরিকালীন হরমোন কোন হরমোনকে বলা হয় এবং কেন?
➧ প্রতিকূল পরিবেশে অত্যন্ত কম উন্নতায় উদ্ভিদদেহে জলের অভাব দেখা দিলে অ্যাবসাইসিক অ্যাসিড (ABA) নামক হরমোন বাষ্পমোচন প্রতিরোধ করে জল সংরক্ষণ করে উদ্ভিদকে বাঁচিয়ে রাখে, এই কারণে ABA-কে খরা প্রতিরোধী হরমোন বা উদ্ভিদের জরুরিকালীন হরমোন বলা হয়।

Q17. উদ্ভিদের ট্রপিক চলন নিয়ন্ত্রণকারী হরমোনের নাম কী? এটি কোন অংশ থেকে নিঃসৃত হয়?
➧ উদ্ভিদের ট্রপিক চলন নিয়ন্ত্রণকারী হরমোন: অক্সিন হরমোন উদ্ভিদের ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে। উৎস: উদ্ভিদের অগ্রস্থ ভাজক কলা।

Q18. প্রকল্পিত হরমোেন কাকে বলে?
➧ যেসব হরমোনের রাসায়নিক প্রকৃতি অজানা কিন্তু তাদের কাজ সম্পর্কে ধারণা পাওয়া যায়। তাদের প্রকল্পিত হরমোন বলে। যেমন-ফ্লোরিজেন, ভারনালিন প্রভৃতি।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)