নবম শ্রেণি - জীবনবিজ্ঞান | অধ্যায় (১) জীবন ও তার বৈচিত্র্য MCQ Practice

Akash
0

Q1. নিউক্লিক অ্যাসিডের একক কী?
  • (A) নাইট্রোজেনাস বেস
  • (B) পেন্টোজ শর্করা
  • (C) নিউক্লিওটাইড
  • (D) নিউক্লিওসাইড
Answer: (C) নিউক্লিওটাইড
Q2. নীচের কোনটি প্রোটোসেলের পূর্বগঠন?
  • (A) প্রোটোবায়োন্ট
  • (B) কোয়াসারভেট
  • (C) জিন
  • (D) নিউক্লিওপ্রোটিন
Answer: (B) কোয়াসারভেট
Q3. সায়ানোজেন মতবাদের প্রবক্তা কে?
  • (A) বিজ্ঞানী হ্যালডেন
  • (B) বিজ্ঞানী ফ্লুজার
  • (C) বিজ্ঞানী মিলার
  • (D) বিজ্ঞানী হ্যাক্সলে
Answer: (B) বিজ্ঞানী ফ্লুজার
Q4. পৃথিবীতে মুক্ত অক্সিজেনের উদ্ভব ঘটেছিল?
  • (A) ভাইরাস দ্বারা
  • (B) সায়ানোব্যাকটেরিয়া দ্বারা
  • (C) অবায়ুজীবী ব্যাকটেরিয়া দ্বারা
  • (D) ইউক্যারিওটস দ্বারা
Answer: (B) সায়ানোব্যাকটেরিয়া দ্বারা
Q5. বিশ্ব জীববৈচিত্র্য দিবস হিসেবে পালিত হয়?
  • (A) 11 জুলাই
  • (B) 10 আগস্ট
  • (C) 22 মে
  • (D) 2 এপ্রিল
Answer: (C) 22 মে
Q6. ভারতে 'Biodiversity Act'-এর সূচনা হয়?
  • (A) 1989 খ্রিস্টাব্দে
  • (B) 1990 খ্রিস্টাব্দে
  • (C) 1992 খ্রিস্টাব্দে
  • (D) 1995 খ্রিস্টাব্দে
Answer: (C) 1992 খ্রিস্টাব্দে
Q7. পৃথিবীর আদিম পরিবেশে বায়ুমণ্ডলে কোন গ্যাসটির অস্তিত্ব বেশি ছিল?
  • (A) কার্বন ডাইঅক্সাইড
  • (B) অক্সিজেন
  • (C) হাইড্রোজেন
  • (D) নাইট্রোজেন
Answer: (C) হাইড্রোজেন
Q8. জীব সৃষ্টির পূর্বে পৃথিবীর বায়ুমণ্ডল ছিল?
  • (A) জারিত
  • (B) বিজারিত
  • (C) কিছুটা জারিত এবং কিছুটা বিজারিত
  • (D) কোনোটিই নয়
Answer: (B) বিজারিত
Q9. কোন বিজ্ঞানী পৃথিবীতে প্রাণের আবির্ভাব সম্পর্কে প্রথম ধারণা দেন?
  • (A) বিজ্ঞানী হ্যালডেন
  • (B) ডারউইন
  • (C) অ্যারিস্টটল
  • (D) ল্যামার্ক
Answer: (A) বিজ্ঞানী হ্যালডেন
Q10. 'জীবের উদ্ভব ঘটে পূর্ববর্তী জীব থেকে' -এই সিদ্ধান্তটি উল্লেখ করেছেন?
  • (A) হ্যালডেন
  • (B) মরগ্যান
  • (C) লুই পাস্তুর
  • (D) ডারউইন
Answer: (C) লুই পাস্তুর
Q11. জীব সৃষ্টি সম্পর্কিত কোয়াসারভেট মডেলের আবিষ্কারক কে?
  • (A) ওপারিন
  • (B) উরে ও মিলার
  • (C) হ্যালডেন
  • (D) লুই পাস্তুর
Answer: (A) ওপারিন
Q12. কোয়াসারভেট প্রকৃতপক্ষে―
  • (A) প্রোটিন
  • (B) অ্যামিনো অ্যাসিড
  • (C) কোলয়েডধর্মী যৌগ
  • (D) শর্করা
Answer: (C) কোলয়েডধর্মী যৌগ
Q13. মাইক্রোস্ফিয়ার মডেলের আবিষ্কারক কে?
  • (A) এ.এস ডব্লিউ ফক্স
  • (B) জে বি এস হ্যালডেন
  • (C) বিজ্ঞানী মিলার
  • (D) বিজ্ঞানী ওপারিন
Answer: (A) এ.এস ডব্লিউ ফক্স
Q14. নিম্নোক্ত কোনটি একটি প্রোটোবায়োন্ট?
  • (A) কোয়াসারভেট
  • (B) প্রোটিনয়েড
  • (C) প্রোটোভাইরাস
  • (D) কোনোটিই নয়
Answer: (A) কোয়াসারভেট
Q15. প্রোটোবায়োন্ট গঠিত হয়?
  • (A) ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল যুক্ত হলে
  • (B) অ্যামোনিয়া এবং ফসফেট যুক্ত হলে
  • (C) নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন যুক্ত হলে
  • (D) কোনোটিই নয়
Answer: (C) নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন যুক্ত হলে
Q16. 'হ্যালডেন সুপ' প্রকৃতপক্ষে একটি―
  • (A) প্রাচীন নদী
  • (B) বর্তমানের সমুদ্র
  • (C) জৈবযৌগসমৃদ্ধ উত্তপ্ত সমুদ্র
  • (D) কোনোটিই নয়
Answer: (C) জৈবযৌগসমৃদ্ধ উত্তপ্ত সমুদ্র
Q17. তপ্ত লঘু সুপে বৃহৎ জৈব অণু দ্বারা যে কোলয়েড বিন্দু গঠিত হয়, তাকে বলে―
  • (A) কোয়াসারভেট
  • (B) প্রোটোবায়োন্ট
  • (C) প্রোটোভাইরাস
  • (D) মাইক্রোস্ফিয়ার
Answer: (A) কোয়াসারভেট
Q18. ওপারিন তত্ত্বের পরীক্ষামূলক প্রমাণ করেন―
  • (A) মিলার-উরে
  • (B) হ্যাক্সলে
  • (C) অ্যারিস্টট্ল
  • (D) ডারউইন
Answer: (A) মিলার-উরে
Q19. প্রোটিনয়েডগুলি―
  • (A) প্রোটিনজাতীয় বস্তু
  • (B) ফ্যাটজাতীয় বস্তু
  • (C) অজৈব পদার্থ
  • (D) কোনোটিই নয়
Answer: (A) প্রোটিনজাতীয় বস্তু
Q20. কোন বিজ্ঞানী প্রোটোপ্লাজমকে 'জীবনের ভিত্তি' বলে আখ্যা দেন?
  • (A) হ্যালডেন
  • (B) বিজ্ঞানী ফক্স
  • (C) ওপারিন
  • (D) টি এইচ হ্যাক্সলে
Answer: (D) টি এইচ হ্যাক্সলে
Q21. আদিকোশ থেকে সৃষ্ট, পৃথিবীতে প্রথম আবির্ভূত হয়?
  • (A) DNA
  • (B) RNA
  • (C) ভাইরাস
  • (D) ব্যাকটেরিয়া
Answer: (B) RNA
Q22. সৃষ্টির ক্ষমতা কেবলমাত্র জীবেরই আছে জীবের এই বৈশিষ্ট্যটির নাম―
  • (A) উত্তেজিতা
  • (B) জৈব অভিব্যক্তি
  • (C) প্রজনন
  • (D) বৃদ্ধি
Answer: (C) প্রজনন
Q23. প্রাণ সৃষ্টির সময় আদি পরিবেশের বৈশিষ্ট্য কী ছিল―
  • (A) জারণধর্মী
  • (B) অক্সিজেনবিহীন
  • (C) শীতল
  • (D) অক্সিজেনসমৃদ্ধ
Answer: (B) অক্সিজেনবিহীন
Q24. প্রাণের রাসায়নিক সৃষ্টি সম্পর্কিত সর্বাধিক সমর্থিত মতবাদটি হল―
  • (A) ওপারিন-হ্যালডেন তত্ত্ব
  • (B) পাস্তুর-হ্যালডেন তত্ত্ব
  • (C) মিলার-ওপারিন তত্ত্ব
  • (D) পাস্তুর-মিলার তত্ত্ব
Answer: (A) ওপারিন-হ্যালডেন তত্ত্ব
Q25. হ্যালডেন জৈব অণু মিশ্রিত সমুদ্রের উত্তপ্ত জলকে কী নামে অভিহিত করেন?
  • (A) হট কনসেনট্রেটেড সুপ
  • (B) কোল্ড কনসেনট্রেটেড সুপ
  • (C) কোল্ড ডাইলিউট সুপ
  • (D) হট ডাইলিউট সুপ
Answer: (D) হট ডাইলিউট সুপ
Q26. কিছু নির্বাচিত জড় পদার্থের মধ্যে ধারাবাহিক রাসায়নিক বিক্রিয়ার ফলশ্রুতিতে পৃথিবীতে প্রাণ সৃষ্টি হয়েছে?
  • (A) 430 কোটি বছর আগে
  • (B) 600 কোটি বছর আগে
  • (C) 370 কোটি বছর আগে
  • (D) 100 কোটি বছর আগে
Answer: (C) 370 কোটি বছর আগে
Q27. প্রাণ সৃষ্টির ঘটনাটির সম্ভাব্য কারণ হল―
  • (A) বিশেষ সৃষ্টিবাদ
  • (B) বিপর্যয়বাদ
  • (C) ভিনগ্রহ থেকে আবির্ভাব
  • (D) ধারাবাহিক রাসায়নিক বিক্রিয়া
Answer: (D) ধারাবাহিক রাসায়নিক বিক্রিয়া
Q28. জীবন সৃষ্টিতে নীচের কোন স্বপ্রজননক্ষম জৈব অণুটি সর্বপ্রথম আবির্ভূত হয়েছিল?
  • (A) কোয়াসারভেট
  • (B) পলিস্যাকারাইড
  • (C) পলিনিউক্লিওটাইড
  • (D) প্রোটোসেল
Answer: (A) কোয়াসারভেট
Q29. জীববৈচিত্র্য বলতে বোঝায়―
  • (A) কেবলমাত্র আন্তঃপ্রজাতিগত পার্থক্য
  • (B) কেবলমাত্র অন্তঃপ্রজাতিগত পার্থক্য
  • (C) কেবলমাত্র বাস্তুতন্ত্রগত পার্থক্য
  • (D) সকল আন্তঃপ্রজাতি, অন্তঃপ্রজাতিগত ও বাস্তুতন্ত্রগত পার্থক্য
Answer: (D) সকল আন্তঃপ্রজাতি, অন্তঃপ্রজাতিগত ও বাস্তুতন্ত্রগত পার্থক্য
Q30. মিলার ও উরের পরীক্ষার প্রাণ সৃষ্টির সময় সরল অজৈব অণু ধারাবাহিক বিক্রিয়ায় যে সরল জৈব অণু সংশ্লেষিত হয়েছিল তা ছিল―
  • (A) পলিস্যাকারাইড
  • (B) অ্যামিনো অ্যাসিড
  • (C) লিপিড
  • (D) নিউক্লিক অ্যাসিড
Answer: (B) অ্যামিনো অ্যাসিড
Q31. আদি পৃথিবীতে উপস্থিত সম্ভবত প্রথম অজৈব অণুর নাম ছিলো―
  • (A) জল ও অ্যামোনিয়া
  • (B) মিথেন ও অ্যালডিহাইড
  • (C) কার্বন ডাইঅক্সাইড ও অক্সিজেন
  • (D) মিথেন ও কার্বন ডাইঅক্সাইড
Answer: (A) জল ও অ্যামোনিয়া
Q32. পৃথিবীতে বর্তমান উদ্ভিদ ও প্রাণীর জীববৈচিত্র্যের মোট পরিমাণ প্রায়―
  • (A) 30 কোটি
  • (B) 3000 কোটি
  • (C) 300 কোটি
  • (D) 3 কোটি
Answer: (A) 30 কোটি
Q33. জীববৈচিত্র্য শব্দটি প্রথম ব্যবহার করেন―
  • (A) ল্যামার্ক
  • (B) ডারউইন
  • (C) অ্যারিস্ট
  • (D) রোজেন
Answer: (D) রোজেন
Q34. নীচের কোনটি জড়ের বৈশিষ্ট্য?
  • (A) উত্তেজনায় সাড়া দেয়
  • (B) প্রোটোপ্লাজমের উপস্থিতি
  • (C) বিপাকক্রিয়া পরিলক্ষিত হয়
  • (D) বংশবিস্তার করে না
Answer: (D) বংশবিস্তার করে না
Q35. জীবন সৃষ্টির কোন পর্যায়ে নিউক্লিক অ্যাসিড সংশ্লেষিত হয়েছিল?
  • (A) তৃতীয় পর্যায়ে
  • (B) দ্বিতীয় পর্যায়ে
  • (C) চতুর্থ পর্যায়ে
  • (D) পঞ্চম পর্যায়ে
Answer: (C) চতুর্থ পর্যায়ে
Q36. জীববৈচিত্র্য উৎপত্তির সঙ্গে সংশ্লিষ্ট কারণটি হল―
  • (A) কোশ বিভাজন
  • (B) পরিব্যক্তি
  • (C) সমন্বয়
  • (D) প্রজনন
Answer: (B) পরিব্যক্তি
Q37. বিভিন্ন জৈবনিক ক্রিয়ার মাধ্যমে বৈশিষ্ট্য প্রকাশকে বলে―
  • (A) জীব
  • (B) জীবন
  • (C) কোশ
  • (D) জড় পদার্থ
Answer: (B) জীবন
Q38. সমস্ত জীবদেহই একপ্রকার সমন্বিত কোশ দ্বারা গঠিত তা হল―
  • (A) সাইটোপ্লাজম
  • (B) প্রোটোপ্লাজম
  • (C) এন্ডোপ্লাজম
  • (D) রাইবোজোম
Answer: (B) প্রোটোপ্লাজম
Q39. নিম্নোক্ত যে-টি জীবনের বৈশিষ্ট্য নয়―
  • (A) জনন প্রক্রিয়া
  • (B) উত্তেজনায় সাড়া দেওয়া
  • (C) ক্ষয়
  • (D) অভিযোজন
Answer: (C) ক্ষয়
Q40. নিম্নোক্ত যে অবস্থায় জীবের শুদ্ধ ওজন বৃদ্ধি পায়―
  • (A) অপচিতি বিপাক
  • (B) উপচিতি বিপাক
  • (C) শ্বসন
  • (D) কোনোটিই নয়
Answer: (B) উপচিতি বিপাক
Q41. জীবের বৈশিষ্ট্য হল―
  • (A) শক্তি উৎপাদন
  • (B) শক্তির রূপান্তর
  • (C) শক্তির ব্যবহার
  • (D) সবগুলিই
Answer: (D) সবগুলিই
Q42. পৃথিবীতে জীবনের উৎপত্তি ঘটেছিল―
  • (A) পর্বতচূড়ায় সঞ্চিত বরফে
  • (B) সমুদ্রের জলে
  • (C) মাটিতে
  • (D) নদীর জলে
Answer: (B) সমুদ্রের জলে
Q43. পৃথিবীর আদিম পরিবেশে কোন গ্যাসটির অস্তিত্ব ছিল না?
  • (A) CO2
  • (B) CH4
  • (C) O2
  • (D) N2
Answer: (C) O2
Q44. আদি প্রাণ থেকে কোন প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন প্রকৃতির জীবের উদ্ভব হয়?
  • (A) চলন
  • (B) রেচন
  • (C) অভিব্যক্তি
  • (D) বিপাক
Answer: (C) অভিব্যক্তি


 অধ্যায় : (১) জীবন ও তার বৈচিত্র্য  Click Here 
(A) জীবনের প্রধান/মূল বৈশিষ্ট্য (MCQ) 
(B) জীববিদ্যা হল জীবনের রীতি ও প্রক্রিয়া এবং তার বৈচিত্র্যের অধ্যয়ন  (MCQ)
(C) জীবনের নানা বৈচিত্র্যের শ্রেণিবিন্যাস: ট্যাক্সোনমি  (MCQ)
(i) ট্যাক্সোনমি এবং ট্যাক্সোনমিক হায়ারার্কি  (MCQ)
(ii) জীবের পাঁচটি রাজ্য  (MCQ)
(iii) উদ্ভিদরাজ্যের শ্রেণিবিন্যাস  (MCQ)
(iv) প্রাণীরাজ্যের শ্রেণিবিন্যাস  (MCQ)

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)