India's Location, Area, States and Union Territories
পৃথিবীর মোট স্থলভাগের 2.42% ভারতের ভৌগোলিক সীমার অধীনে আছে। বিশ্বের মোট জনসংখ্যার 17.5% ভারতবর্ষে বাস করে ।
- আয়তনে বৃহত্তম ভারতীয় রাজ্য-রাজস্থান এবং আয়তনে ক্ষুদ্রতম।
- ভারতীয় রাজ্য-গোয়া।
- যে ভারতীয় রাজ্যের উপকূল রেখা দীর্ঘতম-গুজরাত।
- বনাঞ্চলের আয়তন সর্বাধিক যে রাজ্যে-মধ্যপ্রদেশ।
- আয়তনে বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল-আন্দামান ও নিকোবর।
- ভাষার ভিত্তিতে গঠিত প্রথম ভারতীয় রাজ্য-অন্ধ্রপ্রদেশ।
- সর্বাধিক সংখ্যক রাজ্যের সীমানা স্পর্শকারী অঙ্গরাজ্য-উত্তরপ্রদেশ।
- ভারতের সবচেয়ে বড়ো জেলা- কচ্ছ (গুজরাত) [45,652 বর্গকিমি]।
- ভারতের সবচেয়ে ছোটো জেলা-পুদুচেরির মাহে (9 বর্গকিমি)।
- ভারতে মোট 718টি জেলা আছে।
- ২০২৬ ভারতে মোট ৮০২টি জেলা আছে।
A. ভৌগোলিক অবস্থান :
❐ অক্ষাংশগত অবস্থান: ভারতের মূল ভূখণ্ড দক্ষিণে ৪°4′ উত্তর অক্ষাংশ (কন্যাকুমারিকা অন্তরীপ) থেকে উত্তরে 37°6 ́ উত্তর অক্ষাংশ (লাদাখের উত্তর সীমা) পর্যন্ত বিস্তৃত ।
𒊹 দ্রাঘিমাংশগত অবস্থান :
- পশ্চিমে 68°7′ পূর্ব দ্রাঘিমা (গুজরাতের পশ্চিম সীমা) থেকে 97°25 ́ পূর্ব দ্রাঘিমা (অরুণাচল প্রদেশের পূর্ব সীমা) পর্যন্ত বিস্তৃত ভারতীয় ভূখণ্ড ৷
- ভারতের অক্ষাংশগত ও দ্রাঘিমাংশগত অবস্থানের বিচারে, এই দেশ যথাক্রমে উত্তর ও পূর্ব গোলার্ধে অবস্থিত।
2. উত্তরতম্-দক্ষিণতম—পূর্বতম-পশ্চিমতম স্থান:
- ভারতের উত্তরতম স্থান লাদাখের ইন্দিরা কল (Indira Col), যা 37°6 ́ উত্তর অক্ষাংশে অবস্থিত।
- দক্ষিণতম স্থান ইন্দিরা পয়েন্ট বা পিগম্যালিয়ন পয়েন্ট (6°45 ́ উত্তর অক্ষাংশে অবস্থিত)। ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু হল কন্যাকুমারী বা কেপ কমোরিন (৪°4 ́ উত্তর অক্ষাংশে অবস্থিত ) ও পশ্চিমতম স্থান গুজরাতের কচ্ছ অঞ্চলের গুহার মোতি (Guhar Moti)
- পূর্বতম স্থান অরুণাচল প্রদেশের কিবিথু।
3. কর্কটক্রান্তি রেখার বিস্তার:
- কর্কটক্রান্তি রেখা (23°30 ́ উত্তর অক্ষরেখা) ভারতের প্রায় মধ্যভাগ দিয়ে বিস্তৃত হয়েছে।
- ঔ যে যে অঙ্গরাজ্যের ওপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে সেগুলি হল গুজরাত, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও মিজোরাম।
4. প্ৰমাণ সময়:
- 82°30 ́ পূর্ব দ্রাঘিমারেখার স্থানীয় সময়কে ভারতের প্রমাণ সময় ধরা হয় ।
- 82°30 ́ পূর্ব দ্রাঘিমারেখা এলাহবাদ, সোনহাট এবং কোকনদের মধ্য দিয়ে বিস্তৃত হয়েছে, যা ভারতীয় প্রমাণ দ্রাঘিমা ।
- ভারতের প্রমাণ সময় ‘গ্রিনিচ মিন টাইম'-এর তুলনায় 5 ঘণ্টা 30 মিনিট এগিয়ে।
𒊹 সময়ের পার্থক্য: গুজরাতের পশ্চিম প্রান্ত ও অরুণাচল প্রদেশের পূর্বসীমার মধ্যে সূর্যোদয়ের সময়ের পার্থক্য প্রায় 2 ঘণ্টা।
B. বিস্তার ও আয়তন :
- উত্তর-দক্ষিণে বিস্তৃতি 3214 কিমি (প্রায় 2008.75 মাইল) এবং পূর্ব- পশ্চিমে বিস্তৃতি 2933 কিমি (প্রায় 1833 মাইল)।
- আয়তনের বিচারে পৃথিবীর সপ্তম বৃহত্তম দেশ হল ভারত (রাশিয়া, কানাডা, চিন, মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রাজিল এবং অস্ট্রেলিয়ার পরে)।
- ভারতের আয়তন 3287263 বর্গকিমি (প্রায় 33 লক্ষ বর্গকিমি)।
- পৃথিবীর মোট আয়তনের 0.57% ভারতের ভৌগোলিক সীমার অধীনে আছে।
1. কিছু গুরুত্বপূর্ণ অক্ষাংশ ও দ্রাঘিমাংশ:
- 23°30′ উত্তর ➝ কর্কটক্রান্তি রেখা ।
- 37°6′ উত্তর ➝ ভারতের উত্তরতম স্থান ইন্দিরা কল অবস্থিত।
- 8°4′ উত্তর ➝ ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম স্থান কন্যাকুমারী বা কেপ কমোরিন।
- 6°45 ́ উত্তর ➝ ভারতের দক্ষিণতম স্থান ইন্দিরা পয়েন্ট বা পিগম্যালিয়ন পয়েন্ট।
- 68°7′ পূর্ব ➝ ভারতের পশ্চিমতম বিন্দু গুহার মোতি অবস্থিত।
- 97°25′ পূর্ব ➝ ভারতের পূর্বতম বিন্দু কিবিথু অবস্থিত।
- 82°30′ পূর্ব ➝ ভারতের প্রমাণ দ্রাঘিমারেখা এলাহবাদের ওপর দিয়ে গেছে।
- 88°30′ পূর্ব ➝ কলকাতার অবস্থান।
2. উপকূল ও দ্বীপসমূহ :
- ভারতের মূল ভূখণ্ডের তটরেখা (উপকূলের দৈর্ঘ্য) 6100 কিমি (দ্বীপগুলি বাদ) ও 7516.6 কিমি (দ্বীপপুঞ্জ-সহ)।
- ভারতের ভূমিভাগ সংলগ্ন সীমান্ত অঞ্চলের মোট দৈর্ঘ্য: 15200 কিমি ।
- ভারতে মোট :247 টি দ্বীপ আছে। এর মধ্যে 204টির অবস্থান বঙ্গোপসাগরে ও 43টি দ্বীপ মান্নার উপসাগর ও আরব সাগরে অবস্থিত।
- বঙ্গোপসাগরে অবস্থিত আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের আন্দামান তিন ভাগে বিভক্ত——উত্তর, মধ্য এবং দক্ষিণ আন্দামান ।
- 19টি দ্বীপ নিয়ে গঠিত নিকোবর দ্বীপপুঞ্জের বৃহত্তম দ্বীপ গ্রেট নিকোবর । 6 আন্দামান দ্বীপপুঞ্জে ব্যারেন ও নারকোন্ডাম নামে দুটি সুপ্ত আগ্নেয়গিরি আছে।
- আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে পৃথক করেছে 10° চ্যানেল ।
- আরব সাগরে অবস্থিত ভারতীয় দ্বীপগুলির সবকটিই প্রবাল দ্বীপ।
- আপেক্ষিকভাবে উত্তরে অবস্থিত দ্বীপসমষ্টি হল লাক্ষাদ্বীপ এবং দক্ষিণভাগে অবস্থিত দ্বীপসমষ্টি হল মিনিকয় ।
3. কিছু গুরুত্বপূর্ণ প্রণালী (Straits):
- পক্ প্ৰণালী ➝ ভারত ও শ্রীলঙ্কা
- মান্নার উপসাগর ➝ ভারত ও শ্রীলঙ্কা
- ৪° চ্যানেল ➝ মালদ্বীপ ও মিনিকয়
- 9° চ্যানেল ➝ মিনিকয় ও লাক্ষাদ্বীপ
- 10° চ্যানেল ➝ ক্ষুদ্র আন্দামান ও কারনিকোবর
- নাম ডানকান প্ৰণালী ➝ দক্ষিণ আন্দামান ও ক্ষুদ্র আন্দামান
- 6° চ্যানেল ➝ নিকোবর ও সুমাত্রা
4. রাজধানী : ভারতের জাতীয় রাজধানী (National Capital Territory) হল দিল্লি। 1911 সালে কলকাতা থেকে দিল্লিতে ভারতীয় রাজধানী স্থায়ীভাবে স্থানান্তরিত হয়।
5. অঙ্গরাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল : ভারত 28টি রাজ্য ও 7টি কেন্দ্রশাসিত অঞ্চল ও 1টি রাজধানী নিয়ন্ত্রিত অঞ্চল নিয়ে গঠিত।
- আয়তনে সর্ববৃহৎ রাজ্যটি হল—রাজস্থান (342239 বর্গকিমি)
- ক্ষুদ্রতম রাজ্যটি হল—গোয়া (3702 বর্গকিমি)।
- ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে আয়তনে বৃহত্তম—লাদাখ ৷
- ক্ষুদ্রতম হল—লাক্ষাদ্বীপ (30 বর্গকিমি)। এটি একটি প্রবাল দ্বীপ।
6. ভারতীয় অঙ্গরাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল :
𒊹 অঙ্গরাজ্য/ কেন্দ্রশাসিত অঞ্চল : রাজস্থান
𒊹 আয়তন (বর্গকিমি) : 3,42,239
𒊹 রাজধানী : জয়পুর
𒊹 প্ৰধান ভাষা : রাজস্থানি, হিন্দি
▻ আয়তনে ভারতের বৃহত্তম রাজ্য ।
▻ নারী শিক্ষার হার সর্বনিম্ন (52.66%)
𒊹 অঙ্গরাজ্য/ কেন্দ্রশাসিত অঞ্চল : মধ্যপ্রদেশ
𒊹 আয়তন (বর্গকিমি) : 3,08,252
𒊹 রাজধানী : ভোপাল
𒊹 প্ৰধান ভাষা : হিন্দি
▻ 'Heart of India' বা ‘ভারতের হৃদয়' বলা হয় ৷
▻ মোট বনভূমির পরিমাণ সবথেকে বেশি।
𒊹 অঙ্গরাজ্য/ কেন্দ্রশাসিত অঞ্চল : মহারাষ্ট্র
𒊹 আয়তন (বর্গকিমি) : 3,07,713
𒊹 রাজধানী : মুম্বই
𒊹 প্ৰধান ভাষা : মারাঠি
▻ দ্বিতীয় জনবহুল রাজ্য ৷
▻ ভারতের অর্থনৈতিক রাজধানী মুম্বই এখানে অবস্থিত ।
𒊹 অঙ্গরাজ্য/ কেন্দ্রশাসিত অঞ্চল : উত্তরপ্রদেশ
𒊹 আয়তন (বর্গকিমি) : 2,40,928
𒊹 রাজধানী : লখনউ
𒊹 প্ৰধান ভাষা : হিন্দি, উর্দু
▻ এই রাজ্যে জেলার সংখ্যা সর্বাধিক (72 টি)।
▻ 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য হল উত্তরপ্রদেশ।
▻ এই রাজ্য ভারতের ৪টি (সর্বাধিক) রাজ্যের ও 1টি প্রতিবেশী দেশের সীমানা স্পর্শ করেছে।
𒊹 অঙ্গরাজ্য/ কেন্দ্রশাসিত অঞ্চল : গুজরাট
𒊹 আয়তন (বর্গকিমি) : 1,96,244
𒊹 রাজধানী : গান্ধিনগর
𒊹 প্ৰধান ভাষা : গুজরাতি, সিন্ধ্রি
▻ এই রাজ্যের উপকূলরেখা দীর্ঘতম (প্রায় 1600 কিমি)
𒊹 অঙ্গরাজ্য/ কেন্দ্রশাসিত অঞ্চল : কর্ণাটক
𒊹 আয়তন (বর্গকিমি) : 1,91,791
𒊹 রাজধানী : বেঙ্গালুরু
𒊹 প্ৰধান ভাষা : কানাড়া
▻ চন্দনের জন্য প্রসিদ্ধ।
𒊹 অঙ্গরাজ্য/ কেন্দ্রশাসিত অঞ্চল : অন্ধ্ৰপ্ৰদেশ
𒊹 আয়তন (বর্গকিমি) : 1,60,205
𒊹 রাজধানী : অমরাবতী
𒊹 তেলেঙ্গানার রাজধানী: হায়দ্রাবাদ
𒊹 প্ৰধান ভাষা : তেলুগু, উর্দু
▻ ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য।
▻ ভারতের ধানের গোলা’ ও ‘এশিয়ার ডিমের ঝুড়ি' নামে পরিচিত।
𒊹 অঙ্গরাজ্য/ কেন্দ্রশাসিত অঞ্চল : ওডিশা
𒊹 আয়তন (বর্গকিমি) : 1,55,707
𒊹 রাজধানী : ভুবনেশ্বর
𒊹 প্ৰধান ভাষা : ওডিয়া
▻ ভারতের দীর্ঘতম বাঁধ হিরাকুঁদ এবং বৃহত্তম লেগুন চিলকা এই রাজ্যে অবস্থিত।
𒊹 অঙ্গরাজ্য/ কেন্দ্রশাসিত অঞ্চল : ছত্তিশগড়
𒊹 আয়তন (বর্গকিমি) : 1,35,192
𒊹 রাজধানী : রায়পুর
𒊹 প্ৰধান ভাষা : হিন্দি
▻ আয়তনের নিরিখে দশম স্থানাধিকারী রাজ্য।
▻ এখানকার ‘কোসা সিল্ক' প্রসিদ্ধ।
𒊹 অঙ্গরাজ্য/ কেন্দ্রশাসিত অঞ্চল : তামিলনাড়ু
𒊹 আয়তন (বর্গকিমি) : 1,30,060
𒊹 রাজধানী : চেন্নাই
𒊹 প্ৰধান ভাষা : তামিল
▻ এটি ভারতের দক্ষিণতম রাজ্য।
▻ প্রতিবেশী দেশ শ্রীলঙ্কা থেকে পক প্রণালী দ্বারা বিচ্ছিন্ন ।
𒊹 অঙ্গরাজ্য/ কেন্দ্রশাসিত অঞ্চল : তেলেঙ্গানা
𒊹 আয়তন (বর্গকিমি) : 1,14,840
𒊹 রাজধানী : হায়দ্রাবাদ
𒊹 প্ৰধান ভাষা : তেলুগু, উর্দু
▻ 2014 সালে অশ্রুপ্রদেশ রাজ্য ভেঙে ভারতের 293ম অঙ্গরাজ্য (নবীনতম) তেলেঙ্গানা গঠিত হয়।
𒊹 অঙ্গরাজ্য/ কেন্দ্রশাসিত অঞ্চল : বিহার
𒊹 আয়তন (বর্গকিমি) : 94,163
𒊹 রাজধানী : পাটনা
𒊹 প্ৰধান ভাষা : হিন্দি, উর্দু, ভোজপুরি, মৈথিলী
▻ জনঘনত্ব সর্বাধিক ( 1102 জন/বর্গকিমি)।
▻ অঙ্গরাজ্যগুলির মধ্যে সাক্ষরতার হার সর্বনিম্ন (63.82%)।
𒊹 অঙ্গরাজ্য/ কেন্দ্রশাসিত অঞ্চল : পশ্চিমবঙ্গ
𒊹 আয়তন (বর্গকিমি) : 88,752
𒊹 রাজধানী : কলকাতা
𒊹 প্ৰধান ভাষা : বাংলা
▻ তিনটি প্রতিবেশী দেশের (বাংলাদেশ, নেপাল এবং ভুটান) সীমানা স্পর্শ করেছে।
▻ সর্বাধিক জনঘনত্বযুক্ত অঙ্গরাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গের স্থান দ্বিতীয় (1029 বর্গকিমি)।
𒊹 অঙ্গরাজ্য/ কেন্দ্রশাসিত অঞ্চল : অরুণাচল প্রদেশ
𒊹 আয়তন (বর্গকিমি) : 83,743
𒊹 রাজধানী : ইটানগর
𒊹 প্ৰধান ভাষা : আপাতানি, মোংপা, মিজি, আকা খাম্তি প্রভৃতি
▻ এটি ভারতের পূর্বতম রাজ্য।
▻ অঙ্গরাজ্যগুলির মধ্যে জনঘনত্ব সর্বনিম্ন (17 জন/বর্গকিমি)
▻ The Land of Dawnlit Mountains নামে পরিচিত।
𒊹 অঙ্গরাজ্য/ কেন্দ্রশাসিত অঞ্চল : ঝাড়খণ্ড
𒊹 আয়তন (বর্গকিমি) : 79,716
𒊹 রাজধানী : রাঁচি
𒊹 প্ৰধান ভাষা : হিন্দি
▻ খনিজ ভাণ্ডার (Store house of minerals) এবং বনভূমির দেশ (The land of forest) বলা হয় ।
𒊹 অঙ্গরাজ্য/ কেন্দ্রশাসিত অঞ্চল : অসম
𒊹 আয়তন (বর্গকিমি) : 78,438
𒊹 রাজধানী : দিসপুর
𒊹 প্ৰধান ভাষা : অসমিয়া
▻ সাতটি রাজ্যের সীমানা স্পর্শ করেছে।
▻ 1957 সালে রাজ্য পুনর্গঠনের ফলস্বরূপ অসম রাজ্যের উত্তর-পূর্বাংশ নিয়ে গঠিত ‘উত্তর-পূর্ব সীমান্ত অঞ্চল' (North Eastern Frontier Agency বা NEFA) পরবর্তীকালে অরুণাচল প্রদেশের অন্তর্ভুক্ত হয় ।
𒊹 অঙ্গরাজ্য/ কেন্দ্রশাসিত অঞ্চল : হিমাচল প্রদেশ
𒊹 আয়তন (বর্গকিমি) : 55,673
𒊹 রাজধানী : সিমলা (গ্রীষ্ম),ধরমশালা (শীত)
𒊹 প্ৰধান ভাষা : হিন্দি, পাহাড়ি
▻ 'ভারতের আপেল রাজ্য' বলা হয়।
𒊹 অঙ্গরাজ্য/ কেন্দ্রশাসিত অঞ্চল : উত্তরাখণ্ড
𒊹 আয়তন (বর্গকিমি) : 53,483
𒊹 রাজধানী : দেরাদুন
𒊹 প্ৰধান ভাষা : হিন্দি, গাড়োয়ালি, কুমায়ুনি
▻ “দেবতাদের বাসভূমি' (The land of Gods) বলা হয়।
𒊹 অঙ্গরাজ্য/ কেন্দ্রশাসিত অঞ্চল : পাঞ্জাব
𒊹 আয়তন (বর্গকিমি) : 50,362
𒊹 রাজধানী : চণ্ডীগড়
𒊹 প্ৰধান ভাষা : পাঞ্জাবি
▻ 'পঞ্চনদের দেশ' নামে পরিচিত।
▻ অঙ্গরাজ্যগুলির মধ্যে এই রাজ্যে তফশিলি জাতির শতাংশ সর্বোচ্চ (28.9%)
▻ শিখ সম্প্রদায়ের জনসংখ্যা সর্বাধিক।
𒊹 অঙ্গরাজ্য/ কেন্দ্রশাসিত অঞ্চল : হরিয়ানা
𒊹 আয়তন (বর্গকিমি) : 44,212
𒊹 রাজধানী : চণ্ডীগড়
𒊹 প্ৰধান ভাষা : হিন্দি, পাঞ্জাবি
▻ লিঙ্গ অনুপাত সর্বনিম্ন ( 877 : 1000 )
𒊹 অঙ্গরাজ্য/ কেন্দ্রশাসিত অঞ্চল : কেরল
𒊹 আয়তন (বর্গকিমি) : 38,852
𒊹 রাজধানী : তিরুবনন্তপুরম
𒊹 প্ৰধান ভাষা : মালয়ালম্
▻ ভারতের মশলার বাগান নামে পরিচিত।
▻ সাক্ষরতা হার সর্বাধিক (93.91%), নারী শিক্ষার হার সর্বোচ্চ (91.98%), লিঙ্গ অনুপাত সর্বাধিক ( 1084 : 1000)।
▻ ভারতের মধ্যে সর্বোচ্চ মানব উন্নয়ন সূচক (HDI) পরিলক্ষিত হয়।
𒊹 অঙ্গরাজ্য/ কেন্দ্রশাসিত অঞ্চল : মেঘালয়
𒊹 আয়তন (বর্গকিমি) : 22,429
𒊹 রাজধানী : শিলং
𒊹 প্ৰধান ভাষা : খাসি, গারো, ইংরেজি
▻ পৃথিবীর আর্দ্রতম স্থান মৌসিনরাম এই রাজ্যে অবস্থিত।
𒊹 অঙ্গরাজ্য/ কেন্দ্রশাসিত অঞ্চল : মণিপুর
𒊹 আয়তন (বর্গকিমি) : 22,327
𒊹 রাজধানী : ইম্ফল
𒊹 প্ৰধান ভাষা : মণিপুরি
▻ জীববৈচিত্র্য সমৃদ্ধ।
▻ তিনটি রাজ্য ও একটি প্রতিবেশী দেশের সীমানা স্পর্শ করেছে।
𒊹 অঙ্গরাজ্য/ কেন্দ্রশাসিত অঞ্চল : মিজোরাম
𒊹 আয়তন (বর্গকিমি) : 21,081
𒊹 রাজধানী : আইজল
𒊹 প্ৰধান ভাষা : মিজো, ইংরেজি
▻ তফশিলি জাতির শতাংশ সর্বনিম্ন (0.03%)
▻ তফশিলি উপজাতি সর্বাধিক ( 94.5%)
𒊹 অঙ্গরাজ্য/ কেন্দ্রশাসিত অঞ্চল : নাগাল্যান্ড
𒊹 আয়তন (বর্গকিমি) : 16,579
𒊹 রাজধানী : কোহিমা
𒊹 প্ৰধান ভাষা : আও, আঙ্গামি, চ্যাং, লোথা, সাংপম, সেমা প্রভৃতি
▻ জনসংখ্যার 90% কৃষিকার্যে নিযুক্ত।
𒊹 অঙ্গরাজ্য/ কেন্দ্রশাসিত অঞ্চল : ত্রিপুরা
𒊹 আয়তন (বর্গকিমি) : 10,486
𒊹 রাজধানী : আগরতলা
𒊹 প্ৰধান ভাষা : বাংলা, ককবরক
▻ চারদিকে স্থলভাগ দ্বারা বেষ্টিত রাজ্য।
▻ আয়তনের দিক থেকে তৃতীয় ক্ষুদ্রতম রাজ্য।
𒊹 অঙ্গরাজ্য/ কেন্দ্রশাসিত অঞ্চল : সিকিম
𒊹 আয়তন (বর্গকিমি) : 7,096
𒊹 রাজধানী : গ্যাংটক
𒊹 প্ৰধান ভাষা : লেপচা, নেপালি,ভুটিয়া, লিম্বু
▻ জনসংখ্যা সবথেকে কম।
▻ জেলার সংখ্যা সবথেকে কম (মাত্র 4টি)।
▻ ভারতের একটি রাজ্য ও তিনটি প্রতিবেশী দেশের সীমানা স্পর্শ করেছে।
▻ শতকরা বনভূমির পরিমাণ সর্বাধিক।
𒊹 অঙ্গরাজ্য/ কেন্দ্রশাসিত অঞ্চল : গোয়া
𒊹 আয়তন (বর্গকিমি) : 3,702
𒊹 রাজধানী : পানাজি
𒊹 প্ৰধান ভাষা : কোঙ্কনি, মারাঠি
▻ ক্ষুদ্রতম রাজ্য।
▻ তফশিলি উপজাতির শতাংশ সবথেকে কম (0.04%) ।
কেন্দ্রশাসিত অঞ্চল
𒊹 অঙ্গরাজ্য/ কেন্দ্রশাসিত অঞ্চল : আন্দামান ও নিকোবর
𒊹 আয়তন (বর্গকিমি) : 8,249
𒊹 রাজধানী : পোর্টব্লেয়ার
𒊹 প্ৰধান ভাষা : হিন্দি, বাংলা,নিকোবরি, তামিল,মালয়ালম্, তেলুগু
▻ জনঘনত্ব সর্বনিম্ন
▻ বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল।
▻ তফশিলি উপজাতি সর্বনিম্ন (8.3%)।
▻ শতকরা বনভূমির পরিমাণ সর্বাধিক।
𒊹 অঙ্গরাজ্য/ কেন্দ্রশাসিত অঞ্চল : দিল্লি (রাজধানী নিয়ন্ত্রিত অঞ্চল)
𒊹 আয়তন (বর্গকিমি) : 1,483
𒊹 রাজধানী : নয়া দিল্লি
𒊹 প্ৰধান ভাষা : হিন্দি, উর্দু, পাঞ্জাবি
▻ জনসংখ্যা সর্বাধিক ।
▻ জনঘনত্ব সর্বাধিক ।
𒊹 অঙ্গরাজ্য/ কেন্দ্রশাসিত অঞ্চল : পুদুচেরি
𒊹 আয়তন (বর্গকিমি) : 490
𒊹 রাজধানী : পুদুচেরি
𒊹 প্ৰধান ভাষা : তামিল, তেলুগু,ফরাসি, ইংরেজি,মালয়ালাম্,
▻ পূর্বনাম পণ্ডিচেরী।
▻ মাত্র 4টি জেলা নিয়ে গঠিত ।
𒊹 অঙ্গরাজ্য/ কেন্দ্রশাসিত অঞ্চল : চণ্ডীগড়
𒊹 আয়তন (বর্গকিমি) : 114
𒊹 রাজধানী : চণ্ডীগড়
𒊹 প্ৰধান ভাষা : পাঞ্জাবি, হিন্দি
▻ পাঞ্জাব ও হরিয়ানার যৌথ রাজধানী।
▻ তফশিলি জাতির শতাংশ সর্বোচ্চ (17.5%)।
𒊹 অঙ্গরাজ্য/ কেন্দ্রশাসিত অঞ্চল : লাক্ষাদ্বীপ
𒊹 আয়তন (বর্গকিমি) : 30
𒊹 রাজধানী : কাভারাত্তি
𒊹 প্ৰধান ভাষা : মালয়ালম্, জেসেরি (দ্বীপ ভাষা), মহল
▻ ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল।
▻ তফশিলি উপজাতি সর্বোচ্চ (94.5%)
▻ জনসংখ্যা সর্বনিম্ন
𒊹 অঙ্গরাজ্য/ কেন্দ্রশাসিত অঞ্চল : জম্মু ও কাশ্মীর
𒊹 রাজধানী : শ্রীনগর (গ্রীষ্মকাল). জম্মু (শীতকাল)
𒊹 প্ৰধান ভাষা : কাশ্মীরি, ডোগরি, হিন্দি, উর্দু
▻ ভারতের ‘ভূস্বর্গ' নামে পরিচিত।
▻ 2019 সালে ‘জম্মু-কাশ্মীর রিকগনিশন অ্যাক্ট'-এর মাধ্যমে জম্মু- কাশ্মীর রাজ্যটি ভেঙে একটি গঠন করা হয়।
𒊹 অঙ্গরাজ্য/ কেন্দ্রশাসিত অঞ্চল : লাদাখ
𒊹 রাজধানী : লেহ
𒊹 প্ৰধান ভাষা : লাদাখ, পুরগি
▻ জম্মু-কাশ্মীর রাজ্যটিকে ভেঙে গঠন করা হয় ।
𒊹 অঙ্গরাজ্য/ কেন্দ্রশাসিত অঞ্চল : দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ
𒊹 আয়তন (বর্গকিমি) : 603
𒊹 রাজধানী : দাদরা
𒊹 প্ৰধান ভাষা : ভিলি, গুজরাটি, হিন্দি, মারাঠি
▻ 2019 সালে বিল পাস করে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলকে একত্রীভূত করা হয় এবং 2020 সালের 26 জানুয়ারি আইনটি বলবৎ হয়।
1956 খ্রিস্টাব্দ থেকে ভারতীয় অঙ্গরাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির পুনর্গঠন
𒊹 1956 (1 নভেম্বর) : অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান ও কেরল রাজ্য গঠন করা হয়। দিল্লি কেন্দ্রশাসিত অঞ্চলরূপে আত্মপ্রকাশ করে।
𒊹 1957 : পূর্বতন অসম রাজ্যের উত্তর-পূর্বাংশ নিয়ে উত্তর-পূর্ব সীমান্ত অঞ্চল (NEFA) এবং দক্ষিণ-মধ্য অংশ নিয়ে তৎকালীন কেন্দ্রশাসিত অঞ্চল নাগাল্যান্ড গঠিত হয়।
𒊹 1959 : রাজস্থানের কয়েকটি অঞ্চল মধ্য প্রদেশের সঙ্গে যুক্ত করা হয়। এ ছাড়া, ওই একই বছর মাদ্রাজ ও অন্ধ্র প্রদেশের সীমানা পরিবর্তিত হয় ।
𒊹 1960 : (i) পূর্বতন বোম্বাই রাজ্যকে ভাগ করে গুজরাত (উত্তরাংশে) ও মহারাষ্ট্র (দক্ষিণাংশে) এই দুটি রাজ্যের গঠন করা হয়। (ii) পাকিস্তানের সঙ্গে চুক্তির ফলে ( 1958-59) প্রাপ্ত কিছু অঞ্চল অসম, পাঞ্জাব ও পশ্চিমবঙ্গ রাজ্যের সঙ্গে যুক্ত করা হয়। একইভাবে পশ্চিমবঙ্গ ও অসমের কয়েকটি অঞ্চল তৎকালীন পূর্ব পাকিস্তানের সঙ্গে যুক্ত করার প্রস্তাব দেওয়া হয়, যদিও সুপ্রিমকোর্টের অমত থাকায় এই বিষয়টি বাস্তবায়িত হয়নি।
𒊹 1961 : (i) ফরাসি অধিকৃত অঞ্চলগুলি নিয়ে পুদুচেরি নামে একটি নতুন কেন্দ্রশাসিত অঞ্চল গঠিত হয়। (ii) ভারত সরকার কর্তৃক পোর্তুগিজ শাসিত গোয়া, দমন ও দিউ ভারতের অন্তর্ভুক্ত করা হয় এবং পোর্তুগিজ ছিটমহল (enclaves) দাদরা এবং নগর হাভেলিও ভারতের অন্তর্ভুক্ত কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়।
𒊹 1963 (1 ডিসেম্বর) : নাগাল্যান্ডকে পূর্ণাঙ্গ রাজ্যের স্বীকৃতি দেওয়া হয়
𒊹 1966 (1 নভেম্বর) : পূর্বতন পাঞ্জাবকে বিভক্ত করে—পাঞ্জাব ও হরিয়ানা রাজ্য এবং চণ্ডীগড় কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে গঠিত হয়। চণ্ডীগড়কে ওই দুই রাজ্যের যুগ্ম রাজধানী হিসেবে চিহ্নিত করা হয় ।
𒊹 1969 : (i) অসমের অন্তর্ভুক্ত কিছু অংশ নিয়ে মেঘালয় রাজ্যের (একটি স্বায়ত্তশাসিত পার্বত্য অঞ্চল হিসেবে) সৃষ্টি করা হয় । (ii) মাদ্রাজের নাম পরিবর্তন করে তামিলনাডু রাখা হয় ৷
𒊹 1970 (20 ফেব্রুয়ারি) : পূর্বতন উত্তর-পূর্ব সীমান্ত অঞ্চল (NEFA) অরুণাচল প্রদেশ নামে পরিচিত হয়।
𒊹 1971 (25 জানুয়ারি) : পাঞ্জাবের কুলু, কাংড়া, লাহুল, স্পিতি প্রভৃতি অংশ হিমাচল প্রদেশের সঙ্গে যুক্ত করা হয় এবং কেন্দ্রশাসিত অঞ্চল হিমাচল প্রদেশকে পূর্ণ রাজ্যের মর্যাদা দান করা হয় ।
𒊹 1972 : ভারতের পূর্বাঞ্চলের রাজ্যগুলিকে পুনর্গঠিত করে মেঘালয়, মণিপুর ও ত্রিপুরা নামক তিনটি স্বতন্ত্র রাজ্য এবং মিজোরাম ও অরুণাচল প্রদেশ নামক দুটি কেন্দ্রশাসিত অঞ্চল গঠিত হয়।
𒊹 1973 : লক্কাদিভি, মিনিকয় ও আমিনদিভি দ্বীপপুঞ্জের একত্রে নামকরণ করা হয় লাক্ষাদ্বীপ ।
𒊹 1973 (1 নভেম্বর) : পূর্বতন মহীশূর রাজ্যের নাম পরিবর্তন করে কর্ণাটক রাখা হয়।
𒊹 1975 ( 26 এপ্ৰিল) : চোগিয়ালশাসিত সিকিমকে ভারতের (36তম সংবিধান সংশোধনীর দ্বারা) 22 তম অঙ্গরাজ্যরূপে ঘোষণা করা হয়। এক্ষেত্রে উল্লেখ্য যে, পূর্বে 35তম সংবিধান সংশোধনীর মাধ্যমে সিকিমকে ভারতের সহযোগী রাষ্ট্র (associate state)-এর মর্যাদা দেওয়া হয়েছিল।
𒊹 1986 ( 1 মাৰ্চ) : পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলাকে বিভক্ত উত্তর 24 পরগনা (সদর : বারাসাত) এবং দক্ষিণ 24 পরগনা (সদর : আলিপুর) এই দুটি জেলা গঠন করা হয় ।
𒊹 1987 (20 ফেব্রুয়ারি) : কেন্দ্রশাসিত অঞ্চল মিজোরাম ও অরুণাচল প্রদেশ যথাক্রমে ভারতের 23 তম ও 24 তম পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পায়।
𒊹 1987 (30 মে) : কেন্দ্রশাসিত অঞ্চল গোয়াকে ভারতের 25 তম অঙ্গরাজ্যের স্বীকৃতি দেওয়া হয়
𒊹1988 : গোর্খা আন্দোলনের পরিপ্রেক্ষিতে দার্জিলিং জেলার দার্জিলিং, কার্শিয়াং ও কালিম্পং মহকুমা এবং সমতলের শিলিগুড়ি মহকুমার 12টি মৌজা নিয়ে গঠিত অঞ্চলকে স্বায়ত্তশাসনের অধিকার দেওয়া হয়। বিচার বিভাগ, পুলিশি ব্যবস্থা ও প্রশাসনিক ক্ষমতা ছাড়া অন্যান্য সমস্ত উন্নয়নমূলক ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণের অধিকার এই অঞ্চলের ওপর ন্যস্ত করা হয়।
𒊹 1992 : পশ্চিমবঙ্গের পশ্চিম দিনাজপুর জেলাটি উত্তর দিনাজপুর (সদর : রায়গঞ্জ) এবং দক্ষিণ দিনাজপুর (সদর : বালুরঘাট) নামে দুটি জেলায় বিভক্ত করা হয় ৷
𒊹 1992 : তিনবিঘা করিডোর: বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ সীমান্তে বাংলাদেশের পানবাড়ি মৌজা থেকে চারদিকে ভারতীয় ভূভাগ দ্বারা বেষ্টিত দহগ্রাম এবং আংড়াপোতা অঞ্চল দুটিতে (বাংলাদেশের অন্তর্গত) সরাসরি যোগাযোগ ব্যবস্থা গঠনের উদ্দেশ্যে ভারত ও বাংলাদেশের মধ্যে এক চুক্তি স্বাক্ষরিত হয়, যার দ্বারা 1992 সালের 26 জুন পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার মেখলিগঞ্জ- কুচলিবাড়ি অঞ্চলে তিনবিঘা নামে 178 মিটার লম্বা এবং 85 মিটার চওড়া (534 ফুট × 255 ফুট) স্থানটি বাংলাদেশকে লিজ দেওয়া হয়। যদিও ওই অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থা, যানবাহন ও যাত্রী চলাচল এবং আইন-শৃঙ্খলা বিষয়ক সমস্ত দায়িত্ব ভারত সরকারের হাতে ন্যস্ত ছিল।
𒊹 1993 : ভারতীয় সংবিধানের 69তম সংশোধনী এবং ‘National Capital Territory Act, 1993' নামক বিশেষ আইন অনুসারে, ভারতের রাজধানী দিল্লিকে ‘জাতীয় রাজধানী অঞ্চল'-এর স্বীকৃতি দেওয়া হয়। দিল্লি কেন্দ্রশাসিত অঞ্চল হলেও এখানে মুখ্যমন্ত্রী এবং বিধানসভা বহাল রাখা হয়। ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে একমাত্র দিল্লিই এই বিশেষ ক্ষমতা ভোগ করে থাকে ।
𒊹1998 : কেন্দ্রীয় সরকার উত্তর প্রদেশের পার্বত্য অঞ্চল নিয়ে উত্তরাখণ্ড, মধ্য প্রদেশের আদিবাসী অধ্যুষিত অঞ্চল নিয়ে ছত্তিশগড়, বিহারের কিছু অংশ নিয়ে ঝাড়খণ্ড এবং Centrally Administered অঞ্চল দিল্লি— এই 4টি পৃথক রাজ্য গঠনের সিদ্ধান্ত নেয়।
𒊹 2000 (1 নভেম্বর) : মধ্যপ্রদেশ রাজ্যের পূর্বের কিছু অংশ নিয়ে ভারতের 26 তম অঙ্গরাজ্য ছত্তিশগড়ের সৃষ্টি হয়। এই রাজ্যের রাজধানী রায়পুর, আয়তন 1,35,192 বর্গকিলোমিটার এবং জনসংখ্যা প্রায় 2 কোটি ।
𒊹 2000 (9 নভেম্বর) : উত্তর প্রদেশের পাহাড়ি অঞ্চলের 13টি জেলা নিয়ে ভারতের 27তম অঙ্গরাজ্য উত্তরাখণ্ড আত্মপ্রকাশ করে। নবগঠিত উত্তরাখণ্ড রাজ্যের আয়তন 53 হাজার 483 বর্গকিলোমিটার, জনসংখ্যা প্রায় 90 লক্ষ এবং অন্তর্বর্তী রাজধানী দেরাদুন। নতুন উত্তরাখণ্ড রাজ্যটিতে প্রায় 15,669টি গ্রাম এবং 77টি শহর রয়েছে। কুমায়ুন ডিভিশনের 7টি জেলা (পিথোরাগড়, চম্পাত্তত, বাগেশ্বর, আলমোড়া, নৈনিতাল ও উধমসিং নগর), গাড়োয়াল ডিভিশনের 6টি জেলা (উত্তরকাশী, চামোলি, রুদ্রপ্রয়াগ, পৌরি গাড়োয়াল, টেহলি গাড়োয়াল এবং দেরাদুন জেলা) এবং সাহারানপুর ডিভিশনের হরিদ্বার, অর্থাৎ অবিভক্ত উত্তরপ্রদেশ রাজ্যের মোট 13টি জেলা নিয়ে নতুন রাজ্য উত্তরাখণ্ড গঠিত হয়েছে।
𒊹 2000 (15 নভেম্বর) : অবিভক্ত বিহার রাজ্যের সাঁওতাল পরগনা ও ছোটোনাগপুর অঞ্চলের 18টি জেলা নিয়ে ঝাড়খণ্ড ভারতের 28তম অঙ্গরাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে। নবগঠিত ঝাড়খণ্ড রাজ্যের রাজধানী রাঁচি, আয়তন 79,716 বর্গকিলোমিটার এবং জনসংখ্যা হল প্রায় 3 কোটি 29 লক্ষ 66 হাজার জন, এর মধ্যে 27.67% আদিবাসী শ্রেণির মানুষ ।
𒊹 2014 (2 জুন) : অন্ধ্রপ্রদেশ রাজ্য ভেঙে 29তম রাজ্য তেলেঙ্গানা গঠন করা হয়। 02 জুন, 2024 সাল পর্যন্ত হায়দরাবাদকে অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা উভয় রাজ্যের রাজধানী হিসেবে রাখা হয়। ওই নির্ধারিত সময়ের পর অমরাবতীকে অন্ধ্র প্রদেশের নতুন রাজধানীরূপে বিবেচনা করা হবে। নবগঠিত তেলেঙ্গানা রাজ্যের আয়তন 114840 বর্গকিমি এবং জনসংখ্যা 35286759 জন।

