পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (WBPSC) ক্লার্কশিপ পরীক্ষার (Part-I) জেনারেল স্টাডিজ (General Studies) Multiple Choice Questions । (SET - A)
Q1. 'কাদম্বরী'র রচয়িতা কে?
Ⓐ কালিদাস
Ⓑ সজনীকান্ত দাস
Ⓒ বুদ্ধদেব গুহ
Ⓓ বাণভট্ট
Ans. Ⓓ বাণভট্ট
❐ ব্যাখ্যা: বানভট্ট লেখেন হর্ষচরিত ও কাদম্বরী। তিনি রাজা হর্যবর্ধনের সভাকবি ছিলেন।
▻ কালিদাস ছিলেন ➛দ্বিতীয় চন্দ্রগুপ্তের নবরত্নের সদস্য। তাঁর লেখা উল্লেখযোগ্য বই হল-অভিজ্ঞান শকুন্তলম, মেঘদূতম, মালবিকাগ্রমিত্রম, রঘুবংশম, কুমারসম্ভব, ঋতুসংহার ইত্যাদি।
Q2. আর্যদের প্রাচীনতম গ্রন্থ কোনটি?
Ⓐ ঋকবেদ
Ⓑ যজুর্বেদ
Ⓒ সামবেদ
Ⓓ অথর্ব বেদ
Ans. Ⓐ ঋকবেদ
❐ ব্যাখ্যা: ভারত তথা পৃথিবীর প্রাচীনতম গ্রন্থ ঋকবেদ। ঋকবেদের গুরুত্বপূর্ণ অংশ ছিল গায়িত্রীমন্ত্র যা সাবিত্রীর উদ্দেশ্যে পাঠ করা হত। 1028 টি শ্লোক ছিল। ঋকবেদ আবৃত্তকারীদের বলা হত হোত্রী।
Q3. রামচরিতের রচয়িতা কে?
Ⓐ ধর্মপাল
Ⓑ গোপাল
Ⓒ সন্ধ্যাকর নন্দী
Ⓓ রামপাল
Ans. Ⓒ সন্ধ্যাকর নন্দী
❐ ব্যাখ্যা: সন্ধ্যাকর নন্দী রচিত রামচরিত গ্রন্থে রামপালের পিতৃভূমি উদ্ধারের কাহিনী লেখা আছে।
▻ গোপাল ছিলেন পাল বংশের প্রতিষ্ঠাতা ও নির্বাচিত রাজা।
▻ 'রাম চরিত মানস' তুলসী দাস লেখেন।
Q4. তালিকোটার যুদ্ধ কবে সংঘটিত হয়?
Ⓐ 1565
Ⓑ 1191
Ⓒ 1192
Ⓓ 1526
Ans. Ⓐ 1565
❐ ব্যাখ্যা: গোলকুন্ডা, বিদর, বিজাপুর ও আহম্মদ নগরের সম্মিলিত বাহিনী বিজয়নগরের রাজা সদাশিব রায়ের সেনাপতি রামরায়কে তালিকোটার যুদ্ধে (1565 সাল) পরাস্ত করে। বাহমনী ও বিজয়নগর রাজ্যের বিরোধের প্রধান কারন ছিল-রায়চুর দোয়াবের আধিপত্য নিয়ে।
Q5. 'আকবরনামা' কার লেখা?
Ⓐ আবুল ফজল
Ⓑ ইবন বতুতা
Ⓒ টোডার মল
Ⓓ আব্দুল কাদের বদাউনি
Ans. Ⓐ আবুল ফজল
❐ ব্যাখ্যা: আবুল ফজল-আকবরনামা/আইন-ই-আকবরী।
▻ টোডারমল-দহশালা ব্যবস্থা/জাবতি প্রথা (ভূমিরাজস্ব সংক্রান্ত)
▻ ইবন বতুতা-কিতাব-উল-রাহলা/সফরনামা
▻ আব্দুল কাদির বদাউনি-মন্তাখাব-উৎ-তোয়ারিখ।
Q6. 'কলকাতা মাদ্রাসা'র প্রতিষ্ঠাতা কে?
Ⓐ লর্ড কর্নওয়ালিস
Ⓑ ওয়ারেন হেস্টিংস
Ⓒ রাজা রাধাকান্ত দেব
Ⓓ রাজা রামমোহন রায়
Ans. Ⓑ ওয়ারেন হেস্টিংস
❐ ব্যাখ্যা: ওয়ারেন হেস্টিংস 1781 সালে কলকাতা মাদ্রাসা স্থাপন করেন।
▻ লর্ড কর্ণওয়ালিস 1793 সালে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন।
▻ রাজা রামমোহন রায়ের প্রচেষ্টায় বেন্টিক 1829 সালে সতীদাহ প্রথা রদ করেন।
▻ রাধাকান্তদেব 1830 সালে ধর্মসভা প্রতিষ্ঠা করেন।
Q7. ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়?
Ⓐ কলকাতা
Ⓑ পুণা
Ⓒ দিল্লী
Ⓓ বোম্বাই
Ans. Ⓓ বোম্বাই
❐ ব্যাখ্যা: ১৮৮৫ সালে বোম্বাই-এ জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন বসে যার সভাপতি ছিলেন উমেশচন্দ্র ব্যানার্জী।
Q8. 'সীমান্ত গান্ধী' নামে কে পরিচিত হন?
Ⓐ মহম্মদ আল হাসান
Ⓑ মহম্মদ আলি জিন্না
Ⓒ হজরত মোহানী
Ⓓ খান আব্দুল গফফর খান
Ans. Ⓓ খান আব্দুল গফফর খান
❐ ব্যাখ্যা: খান আব্দুল গফফর খান খোদাই-খিদমৎগার প্রতিষ্ঠা করেন। তার সদস্যরা লালকোর্তা নামে পরিচিত ছিল।
Q9. Rann হচ্ছে―
Ⓐ মরুভূমি
Ⓑ উপসাগর
Ⓒ Playa হ্রদ
Ⓓ বালিয়াড়ি
Ans. Ⓒ Playa হ্রদ
❐ ব্যাখ্যা: মরু অঞ্চলের লবণাক্ত হ্রদকে 'রান' বলে।
Q10. সীফ হচ্ছে―
Ⓐ মরুভূমি
Ⓑ উপসাগর
Ⓒ Playa হ্রদ
Ⓓ বালিয়াড়ি
Ans. Ⓓ বালিয়াড়ি
Q11. রুদ্রপ্রয়াগ এই দুই নদীর সঙ্গমে অবস্থিত―
Ⓐ অলকানন্দা-ভাগীরথী
Ⓑ অলকানন্দা-মন্দাকিনী
Ⓒ মন্দাকিনী-শোনগঙ্গা
Ⓓ মন্দাকিনী-গঙ্গা
Ans. Ⓑ অলকানন্দা-মন্দাকিনী
❐ ব্যাখ্যা: দেবপ্রয়াগ, অলকানন্দা ও ভাগীরথী নদীর সঙ্গমে অবস্থিত।
Q12. রেগুর হচ্ছে―
Ⓐ লালমাটি
Ⓑ কৃষ্ণ মৃত্তিকা
Ⓒ ল্যাটেরাইট মৃত্তিকা
Ⓓ পলিমাটি
Ans. Ⓑ কৃষ্ণ মৃত্তিকা
❐ ব্যাখ্যা: এই মাটিতে তুলা ভাল জন্মে।
Q13. সবথেকে বেশী ইক্ষু উৎপাদন হয়?
Ⓐ ভাবর
Ⓑ ভাঙর
Ⓒ রেগুর
Ⓓ ল্যাটেরাইট
Ans. Ⓐ ভাবর
❐ ব্যাখ্যা: অপেক্ষাকৃত প্রাচীন পলিযুক্ত অঞ্চলকে ভাঙ্গর বলে। হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে নদীবাহিত বালি, নুড়ি, পাথর সঞ্চিত হয়ে যে ঈষৎ ঢেউ খেলানো ভূমিরূপের সৃষ্টি হয় তাকে ভাবর বলে। উত্তরপ্রদেশ ও তৎসহ অঞ্চল।
Q14. লৌহ আকরিকের সর্বাধিক উৎপাদক রাজ্যে কোনটি?
Ⓐ ঝাড়খন্ড
Ⓑ উড়িষ্যা
Ⓒ কর্ণাটক
Ⓓ ছত্তিশগড়
Ans. Ⓑ উড়িষ্যা
Q15. কোন রাজ্যে জনঘনত্ব সর্বাধিক?
Ⓐ কেরালা
Ⓑ পশ্চিমবঙ্গ
Ⓒ উত্তরপ্রদেশ
Ⓓ উত্তরাঞ্চল
Ans. Ⓑ পশ্চিমবঙ্গ
Q16. নিচের কোনটি মৌলিক অধিকার?
Ⓐ কর্মের অধিকার
Ⓑ সম্পত্তির অধিকার
Ⓒ বাধ্যতামূলক শিক্ষার অধিকার
Ⓓ শোষণের বিরুদ্ধে অধিকার
Ans. Ⓓ শোষণের বিরুদ্ধে অধিকার
❐ ব্যাখ্যা: 23-24 নং ধারা-শোষণের বিরুদ্ধে অধিকার (Right against exploitation)
Q17. কোন সংশোধনী আইনে পঞ্চায়েতে মহিলাদের জন্য 30% আসন সংরক্ষিত হয়েছে?
Ⓐ 70 তম সশোধনী আইন
Ⓑ 71 তম সংশোধনী আইন
Ⓒ 73 তম সংশোধনী আইন
Ⓓ 75 তম সংশোনী আইন
Ans. Ⓒ 73 তম সংশোধনী আইন
Q18. পার্লামেন্ট গঠিত হয়―
Ⓐ অধ্যক্ষ, রাজ্যসভা ও লোকসভা
Ⓑ উপরাষ্ট্রপতি, রাজ্যসভা ও লোকসভা
Ⓒ রাষ্ট্রপতি, রাজ্যসভা ও লোকসভা
Ⓓ প্রধানমন্ত্রী, রাজ্যসভা ও লোকসভা
Ans. Ⓒ রাষ্ট্রপতি, রাজ্যসভা ও লোকসভা
Q19. কলকাতা পুরসভার স-পরিষদ মেয়র গঠিত হয় নিম্নলিখিত ব্যক্তিদের নিয়ে?
Ⓐ মেয়র, ডেপুটি মেয়র এবং ১০ কাউন্সিলর
Ⓑ মেয়র, ডেপুটি মেয়র এব ১৫ কাউন্সিলর
Ⓒ মেয়র এবং ১০ কাউন্সিলর
Ⓓ মেয়র এবং ১৫ কাউন্সিলর
Ans. Ⓐ মেয়র, ডেপুটি মেয়র এবং ১০ কাউন্সিলর
Q20. ভারতবর্ষে প্রথম কোন ব্যক্তি নির্দল বিধায়ক হিসেবে একটি রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন?
Ⓐ ঝাড়খন্ডের অর্জুন মুন্ডা
Ⓑ ঝাড়খন্ডের মধু কোডা
Ⓒ কর্ণাটকের কুমারাস্বামী
Ⓓ ছত্তিশগড়ের অজিত যোগী দেবগৌড়া
Ans. Ⓑ ঝাড়খন্ডের মধু কোডা
Q21. পরিকল্পনা কমিশনের সভাপতি হলেন―
Ⓐ রাষ্ট্রপতি
Ⓑ অর্থমন্ত্রী
Ⓒ প্রধানমন্ত্রী
Ⓓ পরিকল্পনা মন্ত্রী
Ans. Ⓒ প্রধানমন্ত্রী
❐ ব্যাখ্যা: পরিকল্পনা কমিশনের সভাপতি হলেন প্রধানমন্ত্রী। বর্তমানে (2014 সালে) পরিকল্পনা কমিশনের পরিবর্তে NITI AAYOG গঠিত হয়েছে যার চেয়ারপার্সন হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বর্তমানে CEO হলেন B.V.R. Subrahmanyam.
Q22. 'চিপকো আন্দোলনের' সাথে সংযুক্ত নাম হলো―
Ⓐ মেধা পাটেকর
Ⓑ সরলা বেন
Ⓒ সেলিম আলি
Ⓓ বাবা আমতে
Ans. Ⓑ সরলা বেন
❐ ব্যাখ্যা: মেধা পাটেকর নর্মদা বাঁচাও আন্দোলন
▻ সরলা বেন ➛চিপকো আন্দোলন
▻ সেলিম আলি ➛অরনিথোলজিস্ট
▻ বাবা আমতে ➛সমাজসেবী (কুষ্ঠরোগীদের জন্য)
Q23. তিমি মাছের শ্বাসযন্ত্রটির নাম কী?
Ⓐ ফুলকা
Ⓑ ফুসফুস
Ⓒ ফুসফুস ও ফুলকা উভয়
Ⓓ বায়ু থলি
Ans. Ⓑ ফুসফুস
❐ ব্যাখ্যা: ফুলকা-মাছ,
▻ ফুসফুস ও বায়ুথলি ➛পাখি
▻ ফুসফুস ও ফুলকা উভয়ই ➛ ব্যাঙাচি ব্যাঙ
▻ ফুসফুস ➛তিমি মাছ/মানুষ।
Q24. সিনকোনায় যে উপক্ষারটি পাওয়া যায় নাম কী?
Ⓐ রেসারপিন
Ⓑ মরফিন
Ⓒ নিকোটিন
Ⓓ কুইনাইন
Ans. Ⓓ কুইনাইন
❐ ব্যাখ্যা: উপক্ষার―উৎপত্তি
▻ রেসারপিন ➛ সর্পগন্ধা গাছের মূলে
▻ কুইনাইন ➛ সিঙ্কোনা গাছের ছালে
▻ মরফিন ➛ আফিং গাছের কাঁচা ফলের ত্বক ও ফুলে
▻ নিকোটিন ➛ তামাক পাতায়
Q25. কোন মাছ সমুদ্রে ডিম পাড়ে?
Ⓐ বান (Eel)
Ⓑ তেলাপিয়া
Ⓒ ইলিশ
Ⓓ মাগুর
Ans. Ⓒ ইলিশ
Q26. পুং গর্ধভকে (male ass) কি বলা হয়?
Ⓐ জ্যাক
Ⓑ জিল
Ⓒ টম
Ⓓ জেরি
Ans. Ⓐ জ্যাক
Q27. নিম্নোক্ত বিদেশী ফুটবল খেলোয়াড়দের মধ্যে কে বলেছেন যে তিনি ভারতের হয়ে খেলতে আগ্রহী নন?
Ⓐ মাইক ওকোরো
Ⓑ ডগ্লাস
Ⓒ ডু
Ⓓ জোসে ব্যারেটো
Ans. Ⓒ ডু
Q28. বর্তমানে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি কে?
Ⓐ শরদ পাওয়ার
Ⓑ কে.পি.এস.গিল
Ⓒ প্রিয়রঞ্জন দাশমুন্সি
Ⓓ P.T. Usha
Ans. Ⓓ P.T. Usha
Q29. 2006 সালের 20শে সেপ্টেম্বর থাইল্যান্ডের সেনাবাহিনী কোন প্রধানমন্ত্রীকে অপসারণ করে ক্ষমতা দখল করেছে?
Ⓐ থাকসিন সিনাওয়াত্রা
Ⓑ চিদচাই বনসাটিদিয়া
Ⓒ সন্থি বুনিয়ারাৎগ্নিন
Ⓓ প্রপার্ত শকুনতানক
Ans. Ⓐ থাকসিন সিনাওয়াত্রা
Q30. মার্কো মাতেরাজ্জি এবং জিনদিন জিদানের মধ্যে একটা বোঝাপড়া করার জন্য ফিফা কোন স্থান নির্বাচন করেছিল?
Ⓐ মোনাকো
Ⓑ বার্লিন
Ⓒ রবেন আইল্যান্ড
Ⓓ দুবাই
Ans. Ⓐ মোনাকো
Q31. নিম্নোক্তদের মধ্যে কে অর্জুন পুরস্কার লাভ করেননি?
Ⓐ সূর্যাশেখর গাঙ্গুলী
Ⓑ তরুণদীপ রাই
Ⓒ দোলা ব্যানার্জী
Ⓓ ঝানু হাসদা
Ans. Ⓓ ঝানু হাসদা
Q32. ক্রিকেটের আইনের কোন ধারা অনুযায়ী আম্পায়ার তাঁর সিদ্ধান্ত পরিবর্তন করতে পারেন, যদি অবশ্যই তা অত্যন্ত দ্রুততার সাথে করা হয়?
Ⓐ আইন নং: 25
Ⓑ আইন নং: 26.5
Ⓒ আইন নং: 27.9
Ⓓ আইন নং: 30
Ans. Ⓒ আইন নং: 27.9
Q33. কোন দেশে Pangolin দেখা যায়?
Ⓐ আফ্রিকা
Ⓑ এশিয়া
Ⓒ অস্ট্রেলিয়া
Ⓓ আফ্রিকা ও এশিয়া
Ans. Ⓓ আফ্রিকা ও এশিয়া
Q34. ইন্দ্রজিৎ দাশগুপ্ত প্রযোজিত হিন্দীতে রবীন্দ্র সঙ্গীতের একটি ভিডিওতে অস্মিত প্যাটেলের সাথে একজন বাঙালী অভিনেত্রী কে অংশগ্রহশ করেছেন?
Ⓐ জুন মালিয়া
Ⓑ ঋতুপর্ণা সেনগুপ্ত
Ⓒ কণীনিকা ব্যানার্জী
Ⓓ দেবশ্রী রায়
Ans. Ⓑ ঋতুপর্ণা সেনগুপ্ত
Q35. 'গোদান' এর লেখক―
Ⓐ শ্রীলাল শুক্লা
Ⓑ নাগার্জন
Ⓒ প্রেমচাঁদ
Ⓓ রাহুল সাংকৃত্যায়ন
Ans. Ⓒ প্রেমচাঁদ
❐ ব্যাখ্যা: মুন্সি প্রেমচাঁদের বিখ্যাত বই হল-গোদান, কফন, নির্মালা ইত্যাদি।
Q36. ভারতীয় উচ্চাঙ্গ সঙ্গীতে "খেয়াল"-এর উদ্ভাবক কে?
Ⓐ তানসেন
Ⓑ আমীর খুশরু
Ⓒ কবীর
Ⓓ ওঙ্কারনাথ ঠাকুর
Ans. Ⓑ আমীর খুশরু
Q37. "গোরা” লিখেছিলেন?
Ⓐ প্রমথ চৌধুরী
Ⓑ সুরেন্দ্রনাথ ঠাকুর
Ⓒ রবীন্দ্রনাথ ঠাকুর
Ⓓ প্রভাতকুমার মুখোপাধ্যায়
Ans. Ⓒ রবীন্দ্রনাথ ঠাকুর
❐ ব্যাখ্যা: রবীন্দ্রনাথ ঠাকুর-গোরা, ঘরে বাইরে, শেষের কবিতা, চোখের বালি, গীতাঞ্জলি ইত্যাদি।
Q38. পঙ্কজ উধাস কোন ধরনের গানে বিশিষ্ট?
Ⓐ খেয়াল
Ⓑ ভজন
Ⓒ ঠুম্মী
Ⓓ গজল
Ans. Ⓓ গজল
Q39. 'অরণ্যের অধিকার'-এর রচয়িতা?
Ⓐ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
Ⓑ মহাশ্বেতা দেবী
Ⓒ মহাদেব বর্মা
Ⓓ অনুরূপা দেবী
Ans. Ⓑ মহাশ্বেতা দেবী
❐ ব্যাখ্যা: মহাশ্বেতা দেবী ➛রুদালী, হাজার চুরাশির মা, অরণ্যের অধিকার।
▻ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়➛চাঁদের পাহাড়, আরণ্যক, পথের পাঁচালি।
Q40. কোন দেশে ক্রোম্যাগনন-এর দেহাংশের অস্তিত্ব পাওয়া গেছে?
Ⓐ ভারত
Ⓑ জার্মানি
Ⓒ ফ্রান্স
Ⓓ ইন্দোনেশিয়া
Ans. Ⓒ ফ্রান্স
❐ ব্যাখ্যা: ক্রোম্যাগনন হল আধুনিক মানুষ যার দেহাংশ ফ্রান্সে পাওয়া গেছে।
Q41. লোকনৃত্য হিসেবে "ডান্ডিয়া”-র উদ্ভব ঘটেছে কোন রাজ্যে?
Ⓐ গুজরাত
Ⓑ মহারাষ্ট্র
Ⓒ কর্ণাটক
Ⓓ কেরল
Ans. Ⓐ গুজরাত
❐ ব্যাখ্যা:
▻ গুজরাট ➛ ডান্ডিয়া
▻ মহারাষ্ট্র ➛ কথাকীর্তন
▻ কর্ণাটক ➛ হুটারি
▻ কেরল ➛ কালিয়াত্তম
Q42. ইডিয়ট-এর রচয়িতা কে?
Ⓐ বরিস পাস্টেরনাক
Ⓑ রবার্ট ফ্রস্ট
Ⓒ ফিয়ডর ডস্টয়েভস্কি
Ⓓ অলডাস হাক্সলে
Ans. Ⓒ ফিয়ডর ডস্টয়েভস্কি
Q43. কোন বিষয়ের উপর গবেষণার জন্য সেলিম আলি বিখ্যাত?
Ⓐ স্তন্যপায়ী
Ⓑ পক্ষী
Ⓒ বানর
Ⓓ সৌরজগৎ
Ans. Ⓑ পক্ষী
Q44. লোকনৃত্য হিসেবে "লাই হারাওবা” বিকশিত হয়েছে?
Ⓐ মণিপুর
Ⓑ অরুণাচল প্রদেশ
Ⓒ মিজোরাম
Ⓓ নাগাল্যান্ড
Ans. Ⓐ মণিপুর
Q45. 'ইয়ারো রিভিজিডে' লিখেছিলেন?
Ⓐ পি.বি. শেলি
Ⓑ ডব্লু. এইচ. অডেন
Ⓒ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ
Ⓓ এজরা পাউন্ড
Ans. Ⓒ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ
Q46. জ্ঞান মঞ্চে সম্প্রতি দি পারফর্মারস উইং দ্বারা পরিবেশিত "লক্ষ্মণের শক্তিশেল" নাটকটি কোন লেখক দ্বারা লিখিত?
Ⓐ উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
Ⓑ সুকুমার রায়
Ⓒ সত্যজিত রায়
Ⓓ সন্দীপ রায়
Ans. Ⓑ সুকুমার রায়
Q47. 'দ্য ক্যান্টারবেরি টেলস্'-এর লেখক কে?
Ⓐ হারম্যান মেলভিল
Ⓑ জন মিল্টন
Ⓒ জিওফ্রে চসার
Ⓓ স্টিফেন স্পেনডার
Ans. Ⓒ জিওফ্রে চসার
Q48. বর্তমানে ইরানের রাষ্ট্রপতি কে?
Ⓐ মহম্মদ আকবর রফসঞ্জানী
Ⓑ মাহমুদ আহমাদী নেজাদ
Ⓒ আয়াতুল্লা খামেইনী
Ⓓ মাসুদ পেজেশকিয়ান
Ans. Ⓓ মাসুদ পেজেশকিয়ান
Q49. ভারতীয় নাটকের প্রবর্তক ও জনক হিসেবে কাকে গণ্য করা হয়?
Ⓐ কালিদাস
Ⓑ ভবভূতি
Ⓒ ভাস
Ⓓ শূদ্রক
Ans. Ⓒ ভাস
Q50. সম্প্রতি বিজ্ঞানীদের কাছে কোন গ্রহটি গ্রহের মর্যাদা হারিয়েছে?
Ⓐ প্লুটো
Ⓑ নেপচুন
Ⓒ শনি
Ⓓ বুধ
Ans. Ⓐ প্লুটো
❐ ব্যাখ্যা: ২০০৬ সালে প্লুটোকে বামন গ্রহ আখ্যায়িত করা হয়েছে ।
◯ WBPSC General Studies MCQ Mock Test
▻ (SET - B Click Here )
▻ (SET - C Click Here )
▻ (SET - D Click Here )
▻ (SET - E Click Here )

